“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
নাচিছে নট-নাথ, শঙ্কর মহাকাল
  • Sub Title: লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল

নাচিছে নট-নাথ, শংকর মহাকাল।
লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল,
আলো-ছায়ার বাঘছাল।।

ফেনাইয়া ওঠে নীল কণ্ঠের হলাহল,
ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনী দল,
দোলে ঈশান মেঘে ধূর্জটি জটাজাল।।

বিষম ছন্দে বোলে ডমরু নৃত্য-বেগে,
ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে,
চরণ-আঘাত লেগে জাগে শ্মশানে কঙ্কাল।।

সে নৃত্য-ভঙ্গে গঙ্গা তরঙ্গে
সংগীত দুলে ওঠে অপরূপ রঙ্গে,
নৃত্য-উছল জলে বাজে জলদ তাল।।

নৃত্যের ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন
প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন,
জ্যোৎস্না-আশিস ঝরে উছলিয়া শশী-থাল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

  • Sub Title: সদ্ উপায়ে আন ত্বরা কইরো না গো প্ৰবঞ্চন
একি বিপদ হইল গো
একি বিপদ হইল গো

একি বিপদ হইল গো

  • Sub Title: ঘোর বিপদে পড়িয়া ডাকি হরি তোমার দয়া নাই
যে দুর্দিনের নেমেছে বাদল
যে দুর্দিনের নেমেছে বাদল

যে দুর্দিনের নেমেছে বাদল

  • Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী
বাহির হইয়া শুন সজনী
বাহির হইয়া শুন সজনী

বাহির হইয়া শুন সজনী

  • Sub Title: ডালে বসে কোকিলা পাখী কুহু কুহু রব শুনি
নাও বানাইল নাও বানাইল রে
নাও বানাইল নাও বানাইল রে

নাও বানাইল নাও বানাইল রে

  • Sub Title: কোন মেস্তরি কোন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি
আজব রঙ ফকিরি
আজব রঙ ফকিরি

আজব রঙ ফকিরি

  • Sub Title: সাদা সোহাগিনী সাঁই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন