“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মম বন-ভবনে ঝুলন-দোলনা
মম বন-ভবনে ঝুলন-দোলনা
  • Sub Title: দে দুলায়ে উতল পবনে

মম বন-ভবনে ঝুলন-দোলনা
দে দুলায়ে উতল পবনে।
মেঘ-দোলা দুলে বাদল গগনে॥

আয় ব্রজের ঝিয়ারী পরি সুনীল শাড়ী
নীল কমল-কুঁড়ি দুলায়ে শ্রবণে॥

নবীন ধানের মঞ্জরি কর্ণে
তপ্ত বক্ষ ঢাকি শ্যামল পর্ণে
ওড়না ছাপায়ে রাঙা রামধনু বর্ণে
আয় প্রেম-কুমারীরা আয় লো।
উদাসী বাঁশীর সুরে ডাকে শ্যামরায় লো॥

ঝরিবে আকাশে অবিরল বৃষ্টি,
শ্যাম সখা সাথে হবে শুভদৃষ্টি
এই ঝুলনের মধু-লগনে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চোখ গেল চোখ গেল
চোখ গেল চোখ গেল

চোখ গেল চোখ গেল

  • Sub Title: ‘চোখ-গেল’ পাখি রে!
দোপাটি লো, লো করবী
দোপাটি লো, লো করবী

দোপাটি লো, লো করবী

  • Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন