“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভুলি কেমনে আজো যে মনে
ভুলি কেমনে আজো যে মনে
  • Sub Title: বেদনা-সনে রহিল আঁকা

ভুলি কেমনে আজো যে মনে
বেদনা-সনে রহিল আঁকা
আজ সজনী দিন রজনী

সে বিনে গনি সকলি ফাঁকা।।

আগে মন করলে চুরি
মর্মে শেষে হানলে ছুরি,
এত শঠতা এত যে ব্যথা
তবু যেন তা মধুতে মাখা।।

চকোরী দেখলে চাঁদে
দূর থেকে সই আজো কাঁদে,
আজো বাদলে ঝুলন ঝুলে
তেমনি জলে চলে বলাকা।।

বকুলের তলায় দোদুল
কাজলা মেয়ে কুড়োয় লো ফুল,
চলে নাগরী কাঁখে গাগরী
চরণ ভারি কোমর বাঁকা।।

তরুরা রিক্ত-পাতা
আসল লো তাই ফুল-বারতা,
ফুলেরা গলে ঝরেছে বলে
ভরেছে ফলে বিটোপি-শাখা।।

ডালে তোর হানলে আঘাত
দিস রে কবি ফুল-সওগাত,
ব্যথা-মুকুলে অলি না ছুঁলে
বনে কি দুলে ফুল-পতাকা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আকাশে আজ কোন্‌ চরণের
আকাশে আজ কোন্‌ চরণের

আকাশে আজ কোন্‌ চরণের

  • Sub Title: বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া
 স্বরূপে রূপ আছে গিলটি করা
স্বরূপে রূপ আছে গিলটি করা

স্বরূপে রূপ আছে গিলটি করা

  • Sub Title: রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা
পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে

পদ্মার ঢেউ রে

  • Sub Title: মোর শূণ্য হৃদয়-পদ্ম নিয়ে যা যা রে
ঝোড়ো গান
ঝোড়ো গান

ঝোড়ো গান

  • Sub Title: ও দাদা শ্যাম!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন