“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন্ সুদূরের চেনা বাঁশীর
কোন্ সুদূরের চেনা বাঁশীর
  • Sub Title: ওরে আমার পলাতকা!

কোন্ সুদূরের চেনা বাঁশীর ডাক শুনেছিস্ ওরে চখা?
ওরে আমার পলাতকা!
তোর প’ড়লো মনে কোন্ হানা-ঘর,

স্বপন-পারের কোন্ অলকা?
ওরে আমার পলাতকা।।

তোর জল ভরেছে চপল চোখে,
বল কোন্ হারা-মা ডাকলো তোকে রে?

ঐ গগন-সীমায় সাঁঝের ছায়ায়
হাতছানি দেয় নিবিড় মায়ায়-
উতল পাগল! চিনিস্ কি তুই চিনিস্ ওকে রে?

যেনবুক-ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে যায়, “আয়,
ওরে আয়, আয়, আয়,
কোলে আয় রে আমার দুষ্টু খোকা!
ওরে আমার পলাতকা।।”

দখিন্‌ হাওয়ায় বনের কাঁপনে-
দুলাল আমার! হাত-ইশারায় মা কি রে তোর
ডাক দিয়েছে আজ?
এতদিনে চিন্‌লি কি রে পর ও আপনে!
নিশিভোরেই তাই কি আমার নামলো ঘরে সাঁঝ?
ধানের শীষে, শ্যামার শিসে-
যাদুমণি! বল্ সে কিসে রে,
তুই শিউরে চেয়ে ছিঁড়্‌লি বাঁধন!
চোখ-ভরা তোর উছলে কাঁদন রে!
তোরে কে পিয়ালো সবুজ-স্নেহের কাঁচা বিষে রে!

যেন আচম্‌কা কোন্ শশক-শিশু চম্‌কে ডাকে হায়,
“ওরে আয় আয় আয়-
বনে আয় ফিরে আয় বনের সখা।”
ওরে চপল পলাতকা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ নাম লও জীব
ঐ নাম লও জীব

ঐ নাম লও জীব

  • Sub Title: রাধাগোবিন্দ নাম জয় রাধা শ্ৰী রাধার নাম লইও রে চি
আমার নয়ন-ভুলানো এলে
আমার নয়ন-ভুলানো এলে

আমার নয়ন-ভুলানো এলে

  • Sub Title: আমি কী হেরিলাম হৃদয় মেলে
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান্ রে সবাই টান্
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে

সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে

  • Sub Title: বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ধু
ইচ্ছে! ইচ্ছে
ইচ্ছে! ইচ্ছে

ইচ্ছে! ইচ্ছে

  • Sub Title: সেই তো ভাঙছে সেই তো গড়ছে
সালাম আমার শহীদ স্মরণে
সালাম আমার শহীদ স্মরণে

সালাম আমার শহীদ স্মরণে

  • Sub Title: দেশের দাবি নিয়া দেশপ্রেমে মজিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন