ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে।।
দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান!আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান
ফুটায়ে মরুতে ফুল-ফসল।
জড়ের মতন বেঁচে কি ফল?
কে রবি পড়ে লাজে।।বহে স্রোত জীবন-নদীর,
চল চঞ্চল অধীর,
তাহে ভাসিবি কে আয়,
দূর সাগর ডেকে যায়।
হবি মৃত্যু-পাথার পার
সেথা অনন্ত প্রাণ বিরাজে।।পাঁওদল রণে চল চল রণে চল
মরুতে ফুটাতে পারে ওই পদতল
প্রাণ-শতদল।বিঘ্ন-বিপদে করি সহায়
না-জানা পথের যাত্রী আয়,
স্থান দিতে হবে আজি সবায়,
বিশ্ব-সভা-মাঝে।।
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
- Sub Title: জাগো জাগো তন্দ্রা-অলস রে সাজো সাজো রণ-সাজে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 55
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
যদি শালের বন হ’ত শালার বোন
- Sub Title: আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!
মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায়
- Sub Title: নেশার ঝোঁকে ঝিমায় পবন
আমার গহিন জলের নদী
- Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
- Sub Title: গিরি–দরী বনে–মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥
বোলো না বোলো না ওলো সই
- Sub Title: আর সে কথা
হে বিধাতা! দুঃখ শোক মাঝে তোমারই পরশ রাজে
- Sub Title: দুঃখ-শোক মাঝে তোমারই পরশ রাজে
এ আঁখি-জল মোছো পিয়া
- Sub Title: ভোলো ভোলো আমারে
চাঁদের মতো নীরবে এসো প্রিয়
- Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥
পরি’ জাফরানি ঘাগরি চলে শিরাজের পরী
- Sub Title: ইরানি কিশোরী হেসে হেসে॥
জরীন হরফে লেখা
- Sub Title: রূপালি হরফে লেখা
কেন আসিলে ভালোবাসিলে
- Sub Title: দিলে না ধরা জীবনে যদি
কত কথা ছিল তোমায় বলিতে
- Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে
বাংলা
English 