নাহি কেহ আমার ব্যথার সাথী।
জ্বলি পিলসুজে একা মোমের বাতি।।
পতঙ্গ সুখী, পুড়ে এক নিমেষে,পুড়িয়া মরি আমি সারা রাতি।।
আসে যে সুখের দিনে বন্ধুরূপে,
অসময়ে যায় সরে চুপে চুপে।
উড়ে গেছে অলি ফুল ঝরেছে বলি,
কাঁদি একাকী কন্টক-শয্যা পাতি।।কেহ কারও নয় তবু প্রাণ কাঁদে
চকোর চাহে যেন সুদূর চাঁদে,
শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি।।
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 64
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মমতাজ মমতাজ তোমার তাজমহল
- Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম ফিরদৌসের একমুঠো প্রেম
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
চলো মন আনন্দ-ধাম
- Sub Title: চলো মন আনন্দ-ধাম রে
জাগো জাগো! জাগো নব আলোকে
- Sub Title: জ্ঞান-দীপ্ত চোখে
মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়
- Sub Title: নেচে যায়
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
- Sub Title: মম ভবনে হে আয়ুষ্মতী
বৃন্দাবনে এ কী বাঁশরি বাজে
- Sub Title: গোপিনী উন্মনা মন নাহি কাজে
ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি
- Sub Title: তার অধরে হাসি আর নয়নে প্রীতি
অন্তরে তুমি আছ চিরদিন
- Sub Title: ওগো অন্তর্যামী
পথিক ওগো চলতে পথে তোমায় আমায় পথের দেখা
- Sub Title: ঐ দেখাতে দুইটি হিয়ায় জাগল প্রেমের গভীর রেখা
রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
- Sub Title: কাজরী নাচিয়া চল পুরনারী হরষে
নিশীথ-স্বপন তোর
- Sub Title: ভুলে যা এ নিশি-শেষে
বাংলা
English 