“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
  • Sub Title: এই তো প্রথম মধুপ গুঞ্জে

মোর পুষ্প-পাগল মাধবী কুঞ্জে
এই তো প্রথম মধুপ গুঞ্জে,
তুমি যেয়ো না আজি যেয়ো না।

মম চন্দ্র-হসিত মাধবী নিশীথ
বিষাদের মেঘে ছেয়ো না।।

হেরো তরুণ তমাল করুণ ছায়ায়
আসন বিছায়ে তোমারে সে চায়;
তোমার বাঁশির বিদায়-সুরে
বনে কদম্ব-কেশর ঝুরে;
ওগে অকরুণ! ঐ সকরুণ গীতি গেয়ো না।
তুমি যেয়ো না আজি যেয়ো না।।

তোলা বন-ফুল রয়েছে আঁচলে
হয়নি ক মালা গাঁথা,
বকুলের ছায়ে নব কিশলয়ে
হয়নি আসন পাতা।
মুকুলিকা মোর কামনা সলাজ
দলিয়ো না পায়ে, হে রাজাধিরাজ!
মম অধরের হাসি করিয়ো না বাসি,
পরবাসী যেতে চেয়ো না!
তুমি যেয়ো না আজি যেয়ো না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি গৌর প্ৰেমে মজে গো
আমি গৌর প্ৰেমে মজে গো

আমি গৌর প্ৰেমে মজে গো

  • Sub Title: গৌর প্রেমের এতই জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
কই গো মাধবীলতা বল গো ললিতে
কই গো মাধবীলতা বল গো ললিতে

কই গো মাধবীলতা বল গো ললিতে

  • Sub Title: বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

  • Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন