সখি যায়নি তো শ্যাম মথুরায়
আর আমি কাঁদব না সই।
সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়।।মোর অন্তরতম আছে অন্তরে
অন্তরালে সে যাবে কোথায়?
আছে ধেয়ানে স্বপনে জাগরণে মোর
নয়নের জলে আঁখি-তারায়।।কে বলে সখি অন্ধকার এ বৃন্দাবনে কৃষ্ণ নাই,
তমাল কদম শ্যামপল্লবে হৃদি-বল্লভে দেখিতে পাই।
গোকুলে যে আজ কৃষ্ণপক্ষ
কে বলে সখি কৃষ্ণ নাই।
অন্য পক্ষে কী কাজ সখি
গোকুলে যে আজ কৃষ্ণপক্ষ,
দেখো কৃষ্ণেরই নাম লয় সবাই।
সখি গো-
আমি অন্তরে পেয়েছি লো, বাহিরে হারিয়ে তায়,
যাক না সে মথুরায়, যেথা তার প্রাণ চায়।।শ্যামে হেরিয়াছি যমুনার কালো জলে, সাগরে,
আষাঢ়ের ঘন মেঘে হেরিয়াছি নাগরে।
হেরিয়াছি তারে শ্যাম-শস্যে হেমন্তে,
পীত-ধড়া হেরি তার কুসমি বসন্তে।
এঁকেছিলাম শ্যামের ছবি সেদিন সখি খেলার ছলে,
আঁকিনি লো চরণ তাহার, পালায়ে সে যাবে বলে।
আনিয়া দে আজ সে চিত্রপট
আঁকিব লো আজি চরণ তার,
সে যায়নি মথুরা কাঁদিস নে তোরা
আছে আছে শ্যাম হৃদে আমার।।
সখি যায়নি তো শ্যাম মথুরায়
- Sub Title: আর আমি কাঁদব না সই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 13
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও আমার ভাটিয়ালি গাঙের পানি
- Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু
- Sub Title: খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান ধু
শাহজালাল ইয়ামনি ওলির দরবারে
- Sub Title: কত রঙের মানুষ আসে প্রেমের বাজারে
মোর প্রিয়া হবে এসো রাণী
- Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
ওরে হুলোরে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্
- Sub Title: কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিসনে রাস্কেল
ও গান আর গাস্ নে, গাস নে, গাস্ নে
- Sub Title: যে দিন গিয়েছে সে আর ফিরিবে না-
হরি বল রে সুজন নাইয়া
- Sub Title: কাঁচা ডালে ধরছে মধু শুকনা ডালে ফল
আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল
- Sub Title: মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল
শ্যামের প্ৰেয়সী বিনোদী রাই
- Sub Title: হৃদয় বিদারে তোর মুখ চাই
পরো পরো চৈতালি-সাঁঝে কুস্মী শাড়ি
- Sub Title: আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি
আধাঁর রজনী পোহালো জগত পূরিল পুলকে
- Sub Title: বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোক ভূলোকে
বাংলা
English 
Comments