ওরে ও স্রোতের ফুল!
ভেসে ভেসে হায় এলি অসহায়
কোথায় পথ-বেভুল।।কোল খালি করে কোন লতিকার
নিভাইয়া নয়নের জ্যোতি কার,
বনের কুসুম অকূল পাথারে
খুঁজিয়া ফিরিস কূল।।ভবনের স্নেহ নারিল রাখিতে
ঠেলে ফেলে দিল যারে,
সারা ভুবনের স্নেহ কি কখনো
তাহারে ধরিতে পারে?জল নয়, তোর জননী যে ভুঁই,
অভিমানী! সেথা চল ফিরে তুই,
ধূলিতেও যদি ঝরিস্ সেথায়
স্বর্গ সেই অতুল।।
ওরে ও স্রোতের ফুল
- Sub Title: ভেসে ভেসে হায় এলি অসহায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 57
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
স্বপ্নে দেখেছি ভারত-জননী
- Sub Title: তুই যেন রাজরাজেশ্বরী
ব’লো বঁধুয়ারে নিরজনে
- Sub Title: ব’লো বঁধুয়ারে
নিশি-পবন! নিশি-পবন!
- Sub Title: ফুলের বনে ঘুমায় কন্যা তাহারে জাগাও
রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে
- Sub Title: কাজরী নাচিয়া চল পুরনারী হরষে
অম্বরে মেঘে মৃদঙ বাজে
- Sub Title: লাগল মাতন ঝড়ের নাচন ডালে ডালে॥
দেখে যা রে দুলা সাজে সেজেছেন মোদের নবি
- Sub Title: সেজেছেন মোদের নবি
বিরহের নিশি কিছুতে আর
- Sub Title: চাহে না পোহাতে ওগো প্রিয়
এসো প্রাণে গিরিধারী বন-চারী
- Sub Title: গোপী-জন-মনোহরী
বঁধু মিটিলনা সাধ ভালবাসিয়া
- Sub Title: তাই আবার বাসিতে ভালো আসিব ধরায়॥
আরো কতদিন বাকি
- Sub Title: তোমারে পাওয়ার আগে বুঝি হায়!
মোর গানের কথা যেন আলোকলতা
- Sub Title: যেন স্বর্ণলতা
সখি যায়নি তো শ্যাম মথুরায়
- Sub Title: আর আমি কাঁদব না সই
বাংলা
English 