“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কলঙ্ক আর জ্যোৎস্নায়-মেশা তুমি সুন্দর চাঁদ
কলঙ্ক আর জ্যোৎস্নায়-মেশা তুমি সুন্দর চাঁদ
  • Sub Title: তুমি সুন্দর চাঁদ

কলঙ্ক আর জ্যোৎস্নায়-মেশা
তুমি সুন্দর চাঁদ।
জাগালে জোয়ার ভাঙিলে আমার

সাগর-কূলের বাঁধ।।

তিথিতে তিথিতে সুদূর অতিথি
ভোলাও জাগাও ভুলে-যাওয়া স্মৃতি,
এড়াইতে গিয়ে পরানে জড়াই
তোমার রূপের ফাঁদ।।

চাহি না তোমায়, তবু তোমারেই
ভাবি বাতায়নে বসি,
আমার নিশীথে তুমিই এনেছ
শুল্কা চতুর্দশী।

সুন্দর তুমি, তবু ভয় মনে
আছে কলঙ্ক জ্যোৎস্নার সনে,
মুখোমুখি বসি কাঁদে তাই বুকে
সাধ আর অবসাদ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমায় উপায় বলো এগো সই
আমায় উপায় বলো এগো সই

আমায় উপায় বলো এগো সই

  • Sub Title: এগো আমি ভাবি রাত্ৰিদিনে বন্ধু কোথায় রইলো
পরে কি আর জানে গো বেদন
পরে কি আর জানে গো বেদন

পরে কি আর জানে গো বেদন

  • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
 এনেছে এক নবীন আইন নদীয়াতে
এনেছে এক নবীন আইন নদীয়াতে

এনেছে এক নবীন আইন নদীয়াতে

  • Sub Title: বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন