বেলা শেষে উদাস পথিক ভাবে,
সে যেন কোন অনেক দূরে যাবে-
উদাস পথিক ভাবে।‘ঘরে এসো’ সন্ধ্যা সবায় ডাকে,
‘নয় তোরে নয়’ বলে একা তাকে;
পথের পথিক পথেই বসে থাকে,
জানে না সে কে তাহারে চা’বে-
উদাস পথিক ভাবে।বনের ছায়া গভীর ভালোবেসে
আঁধার মাথায় দিগবধূদের কেশে,
ডাক্তে বুঝি শ্যামল মেঘের দেশে
শৈলমূলে শৈলবালা নাবে-
উদাস পথিক ভাবে।বাতি আনি রাতি আনার প্রীতি,
বধূর বুকে গোপন সুখের ভীতি,
বিজন ঘরে এখন সে গায় গীতি,
একলা থাকার গানখানি সে গাবে-
উদাস পথিক ভাবে।হঠাৎ তাহার পথের রেখা হারায়
গহন বাঁধায় আঁধার-বাঁধা কারায়,
পথ-চাওয়া তা’র কাঁদে তারায় তারায়,
আর কি পূবের পথের দেখা পাবে-
উদাস পথিক ভাবে।
বেলা-শেষে উদাস পথিক ভাবে
- Sub Title: সে যেন কোন অনেক দূরে যাবে-
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 59
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মোর ঘুমঘোরে এলে মনোহর
- Sub Title: নমো নম নমো নম নমো নম
আদর-গরগর বাদর দরদর
- Sub Title: বাদর দরদর
কৃষ্ণ কৃষ্ণ বল রে মন কৃষ্ণ কৃষ্ণ বোল
- Sub Title: কৃষ্ণ কৃষ্ণ বল রে মন প্রেমের লহর তোল
দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার
- Sub Title: ঘনশ্যাম তোমারি নয়নে
শ্মশান-কালীর নাম শুনে রে
- Sub Title: মা যে আমার শবের মাঝে শিব জাগায়
আমি যার নূপুরের ছন্দ
- Sub Title: বেণুকার সুর-
এল শোকের সেই মোহররম
- Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
ওগো সুন্দর আমার
- Sub Title: সুন্দর আমার এ কী দিলে উপহার
করুণ কেন অরুণ আঁখি
- Sub Title: দাও গো সাকি দাও শারাব
প্রেম ক্যাটারী লাগ গ্যই তোরে
- Sub Title: প্যয়ারে ভাঁওরে জোলাৎ হ্যায় যো নিসদিন ডারী ডারী
প্রিয় কোথায় তুমি আছ কোন্ গহনে
- Sub Title: কোন্ ধ্রুবলোকে কোন দূর গগনে॥
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
- Sub Title: কে যায় কে যায় কে যায়
বাংলা
English 