ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে
আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে।।
এইরোদ-সোহাগী পউষ-প্রাতেঅথির প্রজাপতির সাথে
বেড়াই কুঁড়ির পাতে পাতে পুষ্পল মৌ খেতে।
আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে।।আজ কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,
ও তার হলদে আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে!ঐ বাবলা-ফুলে নাক-চাবি তার,
গায় শাড়ি নীল অপরাজিতার,
চলেছি সেই অজানিতার উদাস পরশ পেতে।
আমায় ডেকেছে সে চোখ-ইশারায় পথে যেতে যেতে।।ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে তাই মেতে।।দেওঘর
পৌষ ১৩২৭
ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
- Sub Title: আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 60
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে
- Sub Title: তুমি শুনিতে কি পাও?
ঐ হের রসুলে খোদা এল ঐ
- Sub Title: গেলেন মদিনা যবে হিজরতে হজরত
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
- Sub Title: যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই॥
কত খুঁজিলাম নীল কুমুদ তোরে
- Sub Title: আছে নীল জল শুন্যে সরসী ভরে
মোর হৃদি-ব্যথার কেউ সাথি নাহি
- Sub Title: লয়ে আহত প্রাণ একা গান গাহি
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
- Sub Title: নয়নে মোর জাগে তোমার নয়নের আবেশ
নূরের দরিয়ায় সিনান করিয়া
- Sub Title: কে এলো মক্কায় আমিনার কোলে
গানগুলি মোর আহত পাখীর সম
- Sub Title: লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম
ছন্দের বন্যা হরিণী অরণ্যা
- Sub Title: চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্ণা
মদিনা! মদিনা! কেন তোমার এত অহংকার
- Sub Title: তোমার বাড়িতে আমি কভু আসব না আর
জাগো শ্যামা জাগো শ্যামা
- Sub Title: আবার রণ-চণ্ডী সাজে
বাংলা
English 