আমার গহিন জলের নদী।
আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি।।
তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর,চরে এসে বস্লাম রে ভাই ভাসালে সে চর।
এখন সব হারিয়ে তোমার জলে রে
আমি ভাসি নিরবধি।।আমার ঘর ভাঙিলে ঘর পাব ভাই
ভাঙ্লে কেন মন,
হারালে আর পাওয়া না যায় মনের মতন।
জোয়ারে মন ফেরে না আর রে
(ও সে) ভাটিতে হারায় যদি।।তুমি ভাঙো যখন কূল রে নদী
ভাঙো একই ধার,
আর মন যখন ভাঙো রে নদী
দুই কূল ভাঙো তার।
চর পড়ে না মনের কূলে রে
একবার সে ভাঙে যদি।।
আমার গহিন জলের নদী
- Sub Title: আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 62
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি
- Sub Title: তোমার ঘরে আজ উৎসবের রাতি
দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর
- Sub Title: মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে
চল সখি জল নিতে চল ত্বরিতে
- Sub Title: শ্রান্ত দিনের রবি ডোবে সরিতে
অনাদি কাল হতে অনন্ত লোক
- Sub Title: তোমারি জয় গায়ে তোমারি জয়
কালো জল ঢালিতে সই
- Sub Title: কালো মেঘ দেখে শাওনে সই পড়্ল মনে কালো বরণে॥
বাজিছে বাঁশরি কার অজানা সুরে
- Sub Title: ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে
তুমি সারাজীবন দুঃখ দিলে
- Sub Title: যে ভালোবাসায় দুঃখে ভাসায় সে কি আশা পূরাবে না॥
দরিয়ায় ঘোর তুফান, পার কর নাইয়া
- Sub Title: রজনি আঁধার ঘোর মেঘ আসে ছাইয়া
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
ফিরিয়া যদি সে আসে
- Sub Title: আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে॥
আঁখি-বারি আঁখিতে থাক, থাক ব্যথা হৃদয়ে
- Sub Title: হারানো মোর বুকের প্রিয়া রইবে চোখে জল হয়ে
তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি
- Sub Title: দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি
বাংলা
English 