মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন, মোরা-মরু-সঞ্চর বেদুঈন,মোরা জানি না কো রাজা রাজ্-আইন,
মোরা পারি না শাসন-উদূখল।
মোরা বন্ধন-হীন জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল।
মোরা সিন্ধু-জোয়ার কল কল, মোরা পাগলাঝোরার ঝরা জল
কল-কল-কল্ ছল-ছল-ছল্, কল-কল-কল্ ছল-ছল-ছল্।
মোরা দিল্-খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহীধর,
মোরা মুক্ত-পক্ষ নভোচর, মোরা হাসি গান সম উচ্ছল।
মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বনতল।
মোরা প্রাণ-দরিয়ার কল কল্ মোরা মুক্ত ধারার ঝরা জল
চল চঞ্চল কল কল কল্ ছল ছল ছল্ ছল ছল ছল্।।
মোরা ঝন্ঝার মত উদ্দাম
- Sub Title: মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
- Sub Title: জল শুকাবে মীন পালাবে
একবার চাঁদ বদনে বল রে ভাই
- Sub Title: বান্দার এক দমের ভরসা নাই
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে
- Sub Title: তারে আজ থামায় কে রে
কর রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে
- Sub Title: মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে
কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া
- Sub Title: মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
এমনি করেই যায় যদি দিন যাক না
- Sub Title: মন উড়েছে উডুক-না রে মেলে দিয়ে গানের পাখ্না
উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে
- Sub Title: বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে
সে আসি কহিল, ‘প্রিয়ে, মুখ তুলে চাও।’
- Sub Title: দুষিয়া তাহারে রুষিয়া কহি ‘যাও!’
আর আমারে মারিস নে মা
- Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না
বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে
- Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
আমি কী করিব রে
- Sub Title: প্রাণনাথ তুমি বিনে
বাংলা
English 
Comments