“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাধ জাগে মনে পর-জীবনে
সাধ জাগে মনে পর-জীবনে
  • Sub Title: তব কপোলে যেন তিল হই

সাধ জাগে মনে পর-জীবনে
তব কপোলে যেন তিল হই।
ভালবাসিয়া মোরে দিল্ দিবে তুমি

(যেন) আমি তোমার মত বে-দিল্ হই।।

মোর দেওয়া যে হার নিলে না অকরুণা,
যেন হয়ে সে হার তব বক্ষে রই।।

যাহারে ভালবেসে তুমি চাহ না মোরে
মরিয়া আসি যেন তাহারি রূপ ধরে,
তুমি হার মানিবে আমি হব জয়ী।।

হৃদি নিঙাড়ি মম আলতা হব পায়ে,
অধরে হব হাসি, রূপ-লাবনি গায়ে,
আমার যাহা কিছু তোমাতে হবে হারা,
তুমি জানিবে না আমা বই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী আমি আগে জানি না
সখী আমি আগে জানি না

সখী আমি আগে জানি না

  • Sub Title: ওগো প্ৰেম করে যে হইলাম গো দোষী লোকের মুখে ঘোষণা
কোথা চাঁদ আমার
কোথা চাঁদ আমার

কোথা চাঁদ আমার

  • Sub Title: নিখিল ভুবন মোর ঘিরিল আঁধার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন