যে দুর্দিনের নেমেছে বাদল তাহারই বজ্র শিরে ধরি’
ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী।।
মোদের পথের ইঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো-মেঘে,মরু-পথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে,
মোদের মন্ত্রে গোরস্থানের আঁধারে ওঠে গো প্রাণ জেগে,
দীপ-শলাকার মতো মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চরি।।নবজীবনের ‘ফোরাত’-কূলে গো কাঁদে ‘কারবালা’ তৃষ্ণাতুর,
ঊর্ধ্বে শোষণ-সূর্য, নিম্নে তপ্ত বালুকা ব্যথা-মরুর।
ঘিরিয়া য়ুরোপ- ‘এজিদের’ সেনা এপার ওপার নিকট দূর,
এরই মাঝে মোরা ‘আব্বাস’ সম পানি আনি প্রাণ পণ করি’।।
যখন জালিম্ ‘ফেরাউন’ চাহে ‘মুসা’ ও সত্যে মারিতে ভাই,
নীল দরিয়ার মোরা তরঙ্গ, বন্যা আনিয়া তারে ডুবাই,
আজো ‘নমরুদ’ ‘ইব্রাহিমে’রে মারিতে চাহিছে সর্বদাই,
আনন্দ-দূত মোরা সে আগুনে ফোটাই পুষ্প-মঞ্জরী।।ভরসার গান শুনাই আমরা ভয়ের ভূতের এই দেশে,
জরা-জীর্ণেরে যৌবন দিয়া সাজাই নবীন বর-বেশে।
মোদের আশায় ঊষার রঙে গো রাতের অশ্রু যায় ভেসে,
মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিশীথ-শর্বরী।।নূতন দিনের নব যাত্রীরা চলিবে বলিয়া এই পথে
বিছাইয়া যাই আমাদের প্রাণ, সুখ, দুখ, সব আজি হ’তে।
ভবিষ্যতের স্বাধীন-পতাকা উড়িবে যে দিন জয়-রথে
আমরা হাসিব দূর তারা-লোকে ওগো তোমাদের সুখ স্মরি’।।
যে দুর্দিনের নেমেছে বাদল
- Sub Title: ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়
- Sub Title: এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায়
প্ৰেম জ্বালা সহে না পরানে গো সখী
- Sub Title: শ্যাম রসিক নাগর বিনে ধু
আমি নারী কপালপোড়া
- Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
স্বদেশ আমার! জানি না তোমার
- Sub Title: শুধিব মা কবে ঋণ
গুরুপদে ডুবে থাক রে আমার মন
- Sub Title: গুরুপদে না ডুবিলে জনম যাবে অকারণ
মনে হল পেরিয়ে এলেম অসীম পথ
- Sub Title: মরুতীর হতে সুধাশ্যামল পারে
তোরে মানা করি রে বন্ধু নিষেধ করি রে
- Sub Title: চন্দ্ৰাবলীর কুঞ্জে তুমি যাইও না
এমন এক রঙের দেশ আছে
- Sub Title: পাগল বিনা ভালো লোক নাই
দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি
- Sub Title: শ্যামল বরণ অলক নয়ন পলকেতে দেখি
কেন যে মন ভোলে আমার মন জানে না
- Sub Title: তারে মানা করে কে আমার মন মানে না
শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি
- Sub Title: চকিত পথে বনে বনে
স্বরূপে রূপ আছে গিলটি করা
- Sub Title: রূপসাধন করলো স্বরূপ নিষ্ঠা যারা
বাংলা
English 
Comments