চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল।
দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল।।
চায়ের প্রসাদে চার্বাক ঋষি বাক-রণে হল পাস,চা নাহি পেয়ে চার-পেয়ে জীব চর্বণ করে ঘাস।
লাখ কাপ চা খাইয়া চালাক
হয়, সে প্রমাণ চাও কত লাখ?
মাতালের দাদা আমরা চাতাল, বাচাল বলিস বল।।চায়ের নামে যে সাড়া নাহি দেয় চাষাড়ে তাহারে কও,
চায়ে যে ‘কু’ বলে চাকু দিয়ে তার নাসিকা কাটিয়া লও।
যত পায় তত চায় বলে তাই
চা নাম হল এ সুধার ভাই।
চায়ের আদর করিতে হইল দেশে চাদরের চল।।চা চেয়ে চেয়ে কাকা নাম ভুলে পশ্চিমে চাচা কয়,
এমন চায়ে যে মারিতে চাহে সে চামার সুনিশ্চয়।
চা করে করে ভৃত্য নফর
নাম হারাইয়া হইল চাকর,
চা নাহি খেয়ে বেচারা নাচার হয়েছে চাষা সকল।।চায়ে এলে যায় চাল-কুমড়ো সে, চাঁদা করে মারো চাঁটি,
চা না খাইয়া চানা খায় আজ দেখহ অশ্ব-জাতি।
একদা মায়ের মুণ্ডেতে শিব
চা ঢেলে দেন, বের করে জিভ
চা-মুণ্ডা রূপ ধরিলেন দেবী সেইদিন রে পাগল।।চায়ে পা ঠেকিয়ে সেদিন গদাই পড়িল মোটর চাপা,
চাঁট ও চাটনি চায়েরই নাতনি, লুকাতে পারো কি বাপা?
চায়ে সর বলে গালি দিয়ে মাসি
চামর ঢুলায় হয়ে আজ দাসী,
চাটিম চাটিম বুলি এই দাদা চায়ের নেশারই ফল।।
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
- Sub Title: দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
কপোত-কপোতী উড়িয়া বেড়াই
- Sub Title: সুদূর বিমানে আমরা দুজনে
দে দে পাল তুলে দে
- Sub Title: মাঝি হেলা করিস না
কবরীতে ফুল শুকালো
- Sub Title: কাননের ফুল ফুটল বনে
আব-হায়াতের নদী কোনখানে
- Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
আমি জেনে শুনে তবু ভুলে আছি
- Sub Title: আমি যেতে চাই তব পথপানে ওহে কত বাধা পায় পায় হে
অপরাধ ক্ষমো বন্ধু রে
- Sub Title: আমার নিবেদন রাখো
আপন মনে যাহার গরল মাখা থাকে
- Sub Title: যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
গৌররূপ হেরিলাম গো সুরধনীর তীরে
- Sub Title: গৌর উদয় হইল উদয় হইল গো
কে আমায় পাঠালে এহি ভাবনগরে
- Sub Title: মনের আঁধার হরা চাঁদ
পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্রদে
- Sub Title: এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী
কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
- Sub Title: গুরু চরণ, তারণ তরী ধরোরে অকপটে
জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
- Sub Title: নামাজ বিনে মুক্তি নাই
বাংলা
English 
Comments