ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে?
জাগবে কি আর ব্রজবাসী ব্যাকুল বেণুর রবে?
বাজবে নূপুর তমাল-ছায়ায়বইবে উজান হৃদ-যমুনায়,
অভাগিনি রাধার কি আর তেমন সুদিন হবে?
গোঠে নাহি যায় রাখালেরা আর
লুটায়ে কাঁদে পথের ধুলায়,
ধেনু ছুটে যায় মথুরা পানে
না হেরি গোঠে রাখাল-রাজায়।
উড়িয়া গিয়াছে শুক-সারি পাখি
শুনি না কৃষ্ণ-কথা (আর),
শ্যাম-সহকার তরুরে না হেরি
শুকাল মাধবী-লতা।
শ্যাম বিনে নাই সে শ্যাম-কান্তি,
শুকায়েছে সব।
কদম তমাল তরু-পল্লব হাসি উৎসব শুকায়েছে সব।
সখি গো-
চির-বসন্ত ছিল যথা আজ সেথা শূন্যতা
হাহাকার রবে কাঁদে শ্যাম (হে)
ললিতা বিশাখা নাই, নাই চন্দ্রাবলী
নাই ব্রজে শ্রীদাম সুদাম (সখা হে)।।
ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে
- Sub Title: জাগবে কি আর ব্রজবাসী ব্যাকুল বেণুর রবে?
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
তোরা কে যাবে সই যমুনা নীরে
- Sub Title: শুনে বাঁশি মন উদাসী চিত্তে কি ধর্য ধরে ধু
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
চিরদিন জল সেঁচে আর
- Sub Title: জল মানে না এই ভাঙ্গা নায়
আউজুবিল্লাহ বিসমিল্লাহ
- Sub Title: রহমানুর রাহিম আল্লাহ
শুনিয়া মুররী ধ্বনি আইলাম যমুনায়
- Sub Title: কোথায় রহিয়াছ বন্ধু দেখা দেও আমায়
শমন লইয়া পিয়ন খাড়া
- Sub Title: আর কত দিন দেরি
কোন সাধনে পাই গো তাঁরে
- Sub Title: আমার মন অহর্নিশি
কোন বা দেশের মানুষ গো, ও বলো
- Sub Title: কোন বা দেশে যাবো
বসে ভাবছ কীরে মন ভোমরা
- Sub Title: ছয় চোরায় ডুবাইল তোমারে
পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা
- Sub Title: পিরিতে আমায় চাইলো না ধু
লাল পাহাড়ির দেশে যা
- Sub Title: ও নাগর ইক্কেবারে মানাইছেনা রে
তুমি কি গো পিতা আমাদের
- Sub Title: ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের
বাংলা
English 
Comments