ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে।
সেথা ধরবে বসন-চোরা ভূতে
পারবিনে আর পালাতে।-কদম-তলাতে।।
সে ধরলে কি আর রক্ষে আছে,
তোর বসন গিয়ে উঠবে গাছে,
ওলো গোবর্ধন-গিরি-ধারী সে
পারবিনে তায় টলাতে।
-কদম-তলাতে।।দেখতে পেলে ব্রজবালা
ঘট কেড়ে সে ঘটায় জ্বালা,
ওলো নিজেই গলে জল হবি তুই
পারবিনে তায় গলাতে।
-কদম-তলাতে।।ঠেলে ফেলে অগাধ নীরে
সে হাসে লো দাঁড়িয়ে তীরে,
শেষে ভাসিয়ে নিয়ে প্রেম-সাগরে
দোলায় নাগর-দোলাতে।
-কদম-তলাতে।।
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
- Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 15
বাউল গান এর নতুন প্রবন্ধ
বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া
- Sub Title: দুলে অসীম আকাশ আকুল রোদনে
কি ফুল ফুটেছে প্রেমের ঘাটে
- Sub Title: অপার মহিমা তাঁর ফুলের বটে
সাধ ক’রে কেন, সখা, ঘটাবে গেরো
- Sub Title: এই বেলা মানে-মানে ফেরো ফেরো
যার আছে নিরিখ নিরূপণ
- Sub Title: দরশন সেই পেয়েছে
ঝর ঝর রক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে
- Sub Title: ধরণী রাঙা হল রক্তে নেয়ে
আমি যদি যাই মরিয়া রে
- Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
তিন বেড়ার এক বাগান আছে
- Sub Title: তাহার ভিতর আজব গাছ আছে
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে
- Sub Title: ওগো সাকী দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে
আমি কী গান গাব যে ভেবে না পাই
- Sub Title: মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই
পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে
- Sub Title: কোন্ নিভৃতে ওরে কোন্ গহনে
বন্ধু আইও আইও
- Sub Title: আইও আমার বাড়ি বন্ধু
উপরোধে কাজ দেখ রে ভাই
- Sub Title: ঢেঁকি গেলার মতো
বাংলা
English 
Comments