দারুণ পিপাসায় মায়া-মরীচিকায়
চাহিতে এলি জল বনের হরিণী।
দগ্ধ মরুতল কে তোরে দেবে জলঝরিবে আঁখি-নীর তোরি নিশিদিনই।।
নিবায়ে গৃহ-দীপ আপন নিশাসে
আলেয়ার পিছে এলি সুখ-আশে,
সে সুখ অবসান সমুখেতে শ্মশান
পিছনে অন্ধকার চির-নিশীথিনী।।কেন তুই বনফুল বিলাস-কাননে
করিয়া পথ ভুল এলি অকারণে।
ছিঁড়ে সাঁঝে তোরে মালা গাঁথি ভোরে
দলিল বিলাসী পথ-ধূলি সনে।।সন্ধ্যা-গোধূলির রাঙা রূপে ভুলে
আসিলি এ কোথায় তমসার কূলে।
শ্রাবণ-মেঘ হায় ভাবিয়া কুয়াশায়
হারালি পথ তোর রে হতভাগিনী।।
দারুণ পিপাসায় মায়া-মরীচিকায়
- Sub Title: চাহিতে এলি জল বনের হরিণী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 19
বাউল গান এর নতুন প্রবন্ধ
মানুষ তারে চিন রে ভাইবে দেখ
- Sub Title: আট কুঠারী ষোল তালা মধ্যে হীরার দ্বার
ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা
- Sub Title: এগো সুতলি কাইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া
চান বদনে বল হরি শ্ৰীগুরু গৌরাঙ্গ
- Sub Title: অকূল সমুদ্রে দেখি তুফান উঠছে ভারী
যদি শালের বন হ’ত শালার বোন
- Sub Title: আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!
ওরে, যেতে হবে, আর দেরি নাই
- Sub Title: পিছিয়ে পড়ে রবি কত সঙ্গীরা যে গেল সবাই
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
মন তুই কার ভরসে রইলে বসে
- Sub Title: আশার আশে দিন তো গেল ধু
মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
- Sub Title: মানুষ মিলে মন মিলে না হায় গো
মুর্শিদ জানায় যারে
- Sub Title: মর্ম সেই জানতে পায়
আরে ও আমার কৃষক চাষি ভাই
- Sub Title: বেঁকা লাঙল মোদের সম্বল
চলো নিয়ম-মতে
- Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
এই সুখে কি দিন যাবে
- Sub Title: একদিন হুজুরে হিসাব দিতে যে হবে
বাংলা
English 
Comments