“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

স্মরণ-পারের ওগো প্রিয়
স্মরণ-পারের ওগো প্রিয়
  • Sub Title: তোমায় চাঁদে চিনি আমি তুমি আমায় তারায় চেন

স্বরণ-পারের ওগো প্রিয়, তোমায় আমি চিনি যেন।
তোমায় চাঁদে চিনি আমি, তুমি আমায় তারায় চেন।।
নূতন পরিচয়ের লাগি

তারায় তারায় থাকি জাগি,
বারেবারে মিলন মাগি
বারে বারে হারাই হেন।।

নূতন চোখের প্রদীপ জ্বালি চেয়ে আছি নিরিবিলি,
খোলো প্রিয় তোমার ধরার বাতায়নের ঝিলিমিলি।

নিবাও নিবু-নিবু বাতি,
ডাকে নূতন তারার সাথী,
ওগো আমার দিবস রাতি
কাঁদে বিদায়-কাঁদন কেন।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

টারালা টারালা টারালা টা টারালা
টারালা টারালা টারালা টা টারালা

টারালা টারালা টারালা টা টারালা

  • Sub Title: নাচে শুটকী শুকনো সাহেবকে ধ’রে মুটকি মিস আরসোল্লা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন