“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মেঘলা নিশি-ভোরে
মেঘলা নিশি-ভোরে
  • Sub Title: মন যে কেমন করে

মেঘলা নিশি-ভোরে
মন যে কেমন করে,
তারি তরে গো, মেঘবরণ যার কেশ।

বুঝি তাহারি লাগি
হয়েছে বৈরাগী
গেরুয়া-রাঙা গিরিমাটির দেশ।।

মৌরি ফুলের ক্ষেতে,
মৌমাছি ওঠে মেতে,
এলিয়েছিল কেশ কি গো তার এই পথে সে যেতে।
তার ডাগর চোখের ঝিলিক লেগে রাত হয়েছে শেষ (গো)।।

শিরিষ পাতায় ঝিরিঝিরি, বাজে নূপুর তারি,
সোনাল ডালে দোলে তাহার কামরাঙা-রঙ শাড়ি।
হয়েছি মন ভিখারি-
বন-শিকারি আমি
উঠি পাহাড়-চূড়ায়-
ঝর্ণা-জলে নামি,
কালো পাথর দেখে জাগে কার চোখের আবেশ (গো)।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী দেখো রঙ্গে কেলি
সখী দেখো রঙ্গে কেলি

সখী দেখো রঙ্গে কেলি

  • Sub Title: দুই তনু এক করি করে তারা কেলি বামেতে রাধিকা দেখো
আমি অলস উদাস আনমনা
আমি অলস উদাস আনমনা

আমি অলস উদাস আনমনা

  • Sub Title: আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর
উচাটন মন ঘরে রয় না
উচাটন মন ঘরে রয় না

উচাটন মন ঘরে রয় না

  • Sub Title: ডাকে পথে বাঁকা তব নয়না (পিয়া মোর)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন