“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
  • Sub Title: আমার গানের বুলবুলি

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে

সাঁঝের ঝরা ফুলগুলি॥

ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে,
বনের কোলে বিলাপ করে
সন্ধ্যা–রাণী চুল খুলি’॥

কাল হ’তে আর ফুটবে না হায়
লতার বুকে মঞ্জরি,
উঠছে পাতায় পাতায় কাহার
করুণ নিশাস্ মর্মরি’।

গানের পাখী গেছে উড়ে, শূন্য নীড়—
কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়,
আলেয়ার এ আলোতে—
আর আসবে না কেউ কূল ভুলি’॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাজায়ে কাচের চুড়ি
বাজায়ে কাচের চুড়ি

বাজায়ে কাচের চুড়ি

  • Sub Title: পরানে দোল দিয়ে কে যায়
শুন গো সই ঐ বাজে গো বাঁশি
শুন গো সই ঐ বাজে গো বাঁশি

শুন গো সই ঐ বাজে গো বাঁশি

  • Sub Title: মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরাশি
জীব মলে জীব যায় কোনখানে
জীব মলে জীব যায় কোনখানে

জীব মলে জীব যায় কোনখানে

  • Sub Title: ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে
তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ
তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ

তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ

  • Sub Title: প্রথম মিলন কালে ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন