পুরুষ: নবীন বসন্তের রানি তুমি
গোলাপ-ফুলি ঢং।
স্ত্রী: তব অনুরাগের রঙেআমি উঠিয়াছি রেঙে
প্রিয় এই অপরূপ ঢং।।পু: পলাশ কৃষ্ণচূড়ার কলি
রাঙা ও পায়ে এলে কি দলি?
স্ত্রী: বেয়ে প্রেমের পথের গলি
এলাম কঠোর হৃদয় দলি
মম পায়ে তাহারই রঙ।।পু: হায় হৃদয়-হীনা হৃদয়-সাথী হয় না সে জানি,
অবুঝ হৃদয় তবু চাহে তায় জানে সে পাষাণী।
স্ত্রী: ধরিয়া পায়ে প্রেম জানায়ে
যাও পলায়ে শেষে কাঁদায়ে।পু: বায়ু কেঁদে যায় ফুল ঝরায়ে।
স্ত্রী: না না যাও যাও মন চেয়ো না
গন্ধ লহ ফুল চেয়ো না,
আছে, কাঁটা ফুলের সঙ্গ।।
নবীন বসন্তের রানি তুমি
- Sub Title: গোলাপ-ফুলি ঢং
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 62
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
- Sub Title: মোরে যদি মনে পড়ে বাতায়ন বন্ধ করিয়া দিও
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চলে
- Sub Title: রিনিঠিনি কলস-কাঁকনে কী কথা বলে
রাঙা মাটির পথে লো
- Sub Title: মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
মম তনুর ময়ূর সিংহাসনে
- Sub Title: মোর ঘুম যবে ভাঙিলে প্রিয়তম উঠিল পূর্ণিমা চাঁদ
মরম-কথা গেল সই মরমে মরে
- Sub Title: শরম বারণ যেন করিল চরণ ধরে
ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
- Sub Title: আমার প্রলয় সুন্দর এলে॥
অচেনা সুরে অজানা পথিক
- Sub Title: নিতি গেয়ে যায় করুণ গীতি
শূন্য আজি গুল-বাগিচা যায় কেঁদে দখিন হাওয়া
- Sub Title: যায় কেঁদে দখিন হাওয়া
হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না
- Sub Title: তুমি ফিরে আস্বে না
করুণ কেন অরুণ আঁখি
- Sub Title: দাও গো সাকি দাও শারাব
আজ বাদে কাল আসবে্ কিনা
- Sub Title: কে জানে ভাই কে জানে
বাংলা
English 