নাচো মন তালে তালে মাওলার জিকিরে
মাওলার জিকিরে নাচো, খোদার জিকিরে ॥জ্বিন পরী ফেরেস্তা নাচে,
আসমান নাচে জমিন নাচে
দরিয়াতে পানি নাচে হু আল্লা স্বরে ॥এশকেতে মজিয়া প্রভু,
পয়দা করে সকল কিছু
এশকের নাচে আরশ আজম পৌছিতে পারে ॥ফানাফিল্লার হালেতে যাই,
আশেকগণে নাচেরে তাই
পতঙ্গ নাচিয়া যেমন আগুনে পোড়ে ॥গফুর হালী নাচতে জানে,
ঝাঁপ দিল না প্রেম আগুনে
মরণ ডরে অমর না হইল সংসারে ॥
লেখকঃ আবদুল গফুর হালী
বাংলা
English
