রূপের সীমা নাই ভাণ্ডারীর
গুণের সীমা নাই
কতজনে চাইয়া পাইলদুই কূলের বাদশাই ॥
মৌলভি মাওলানা কত
উলা টাইটেল পাশ (ওরে)
বাতেনী ধন লইতে হল
তার চরণে দাস ॥কখনো হাসিত বাবা
কখনো কান্দিত (ওরে)
কখনো ধ্যানে বসি
ত্রিভুবন দেখিত ৷জাহেরা বাতেনী স্বরূপ
দেখতে গেল যারা (ওরে)
বহুজনে বহুরূপে
দেখিয়াছে তারা ॥তার কাছে নাই মানিকের দাম
দুই চক্ষু যার কানা (ওরে)
মাইজভাণ্ডারীর নাম লইতে
কানায় করে মানা ॥গফুর হালী মাওলার আশায়
জাহের দিল ছাড়ি (ওরে)
ধ্যানে বসিয়া জপে
ভাণ্ডারী ভাণ্ডারী ॥
লেখকঃ আব্দুল গফুর হালী
বাংলা
English
