“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে

দুনিয়ার লাগি কান্দি ফির, দুনিয়া নি যাইব সঙ্গে।
কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে ॥

কার লাগিয়া কান্দ তোরা, দুনিয়ার লোক।
হাসন রাজায় দেখতে চায় না, দুনিয়াদারের মুখ ॥

কান্দে কান্দে যেই জন, দুনিয়ার লাগিয়া।
হাসন রাজায় যায় তাদের মুখেতে হাগিয়া ॥

তোরা দেখো হাসন রাজায়, দুনিয়ার কারবার করে।
দুনিয়ার মুখে সেফ দিয়া, বন্ধের লাগিয়া ঝুরে ॥

যাইবায় নি রে এ দুনিয়া, কেউরির সঙ্গে।
কি বুঝিয়া মজিয়ে আছ, এ দুনিয়ার রঙ্গে ॥

যখন আসিবে যমরাজ, হাতে লইয়া দড়ি।
বান্ধিয়ে নিয়ে যাবে তোরে, যেমন মেড়ামেড়ি ॥

হাসন রাজায় হাসিয়ে বলে, তখন কি উপায়
ছাড়াইয়া নি রাখতে পারব, স্ত্রী পুত্র মায় ॥

দুনিয়ার লাগি ঝুর কেন, দুরন্তর সাক্ষাৎ।
কি আক্কলে দুনিয়ার লাগি করো উৎপাত ॥

এক কড়ার আক্কল নাই, পরের লাগিয়া ঝুর।
আপনা বন্ধু বসিয়া রইছে, আপনার ঘর ॥

আপন বন্ধু আপনার উরে, তার পানে না চাও।
নাকিছ আক্কল তোদের, বৃথা দিন গোয়াও ॥

দুর, দূর, দূর, দুর, দূর, দূর, দুনিয়ার মায়াদার।
খবর না রাখে তারা, আপন প্রিয়ার ॥

হাসন রাজায় বলে, যার প্রিয়ার মায়া নাই।
মুতিয়া দে তার বাপের মুখে, তার মুখে দে ছাই ॥

দেখা দেও দেখা দেও বন্ধু রে ভুবনমোহন।
দেখা দিলে থাকে হাসন রাজার জীবন রে ॥

দেখা দেও দেখা দেও বন্ধু রে ॥
দেখা দেও দেখা দেও বন্ধু, হৃদয়ের চান।

দেখা দিলে বাঁচে তোমার হাসনের পরাণ রে ॥
প্রেমানলে জ্বলিয়া আমার তনু ঝরঝর।

এব নাকি প্রাণের বন্ধে বাসো মোরে পর রে ॥
কাকুতি করিয়ে ডাকি আইসো বন্ধু কোলে।

গাঁথিয়া রেখেছি হার পরাইব তোর গলে রে ॥
ঘরখানি সাজাইয়ে আছি কত রঙ্গ দিয়া।

পবিত্র করিয়াছি ঘর গোলাব ছিটাইয়া রে ॥
হাসন রাজার মনের আশা পুরাও দেখা দিয়া।

তোমার লাগি হাসন রাজার প্রাণ যায় জ্বলিয়া রে ॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আমি কী নাম ধরে ডাকলে বলো

  • Sub Title: দয়াল রে ফিরিয়া তোর জওয়াব পাই
দুর্বিন শাহ

বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ

  • Sub Title: বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ
হাসন রাজা

আমার হৃদয়েতে শ্রীহরি

  • Sub Title: আমি কি তোর যমকে ভয় করি
কবিয়াল রমেশ শীল

আর খটিস না ভূতের বেগার

  • Sub Title: তোর দিলের মাঝে ডুব দিয়া দেখ সাক্ষী তোর পরোয়ার দেগার
মাইজভাণ্ডারী গান

গাউছ ধনের প্রেম নদীতে

  • Sub Title: বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে
মাইজভাণ্ডারী গান

খোদা সোহাগিয়া নবীজি ননাইয়া

  • Sub Title: গাউসে আজম প্রাণ প্রিয়া
রাধারমণ দত্ত

শ্যামের পীরিতে সুখ হইল না

  • Sub Title: তবু তার মন পাইলাম না ধু
মাইজভাণ্ডারী গান

নিঃশ্বাসের বিশ্বাস নাই

  • Sub Title: একটা খবর আছে শোন
শাহ আব্দুল করিম

কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার

  • Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
রাধারমণ দত্ত

প্ৰাণে বাঁচি না গো সখী

  • Sub Title: শ্যাম কালিয়ার প্ৰেম জ্বালা সইতে পারি না ধু
মাইজভাণ্ডারী গান

হাউসের মদন কড়ির উদ্দেশ্যে

  • Sub Title: হাউসের মদন কড়ির উদ্দেশ্যে চলে যাব ধইরনা সখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন