“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেমশেল বিন্ধিল কলিজায়
প্রেমশেল বিন্ধিল কলিজায়
  • Sub Title: মরি সে ব্যথায়

প্রেমশেল বিন্ধিল কলিজায়
মরি সে ব্যথায়।
যে শেল বুকে মারিল
বুক ছেদে পিঠ পার করিল
যাবে প্রাণী দারুণও চিন্তায়।।

যে দুঃখ দিয়াছে প্রাণে
কান্দে প্রাণী রাত্র দিনে
বন্ধু বিনে দেখি উপায়।
কী করিব কোথায় যাব
কই গেলে বন্ধুরে পাব
পাইলে দুঃখ বলব নিরালায়।।

যার কাছে দিয়াছি প্রাণ
যায় যাবে কুলমান
কী করিবে দারুণ বাপমায়।
শাশুড়ি আর কালননদি
কী করিবে হইয়া বাদী
ভয় করি না সেই কলঙ্কের দায়।।

বন্ধু যদি আমার হয়
রাখি না মরণের ভয়
নাম স্মরণে শমন দূরে যায়।
আমি বাঁধব যার চরণে
সে ছাড়া বাঁধা কোন জনে
কয় দুর্বিন শাহ আছি সে আশায়।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমা-তরে অকারণে
আমা-তরে অকারণে

আমা-তরে অকারণে

  • Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

  • Sub Title: রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ
পড় ইবনে আবদুল্লা
পড় ইবনে আবদুল্লা

পড় ইবনে আবদুল্লা

  • Sub Title: পড়লে যাবে জীবের মনের ময়লা
কোথা চাঁদ আমার
কোথা চাঁদ আমার

কোথা চাঁদ আমার

  • Sub Title: নিখিল ভুবন মোর ঘিরিল আঁধার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন