“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: স্থানে স্থানে আছে তোর, সঙ্কট বিস্তর

মন আমার সঙ্গি যোগাড় কর, মন আমার সঙ্গি যোগাড় কর।
স্থানে স্থানে আছে তোর, সঙ্কট বিস্তর।।

মুর্শিদ মোহন মুরতি, হৈয়াছে যার হৃদয় জ্যোতি।
সেই জ্যোতি লক্ষে তোর, সঙ্কট তরণ।।

আয়ু যখন ফুরাইবে, শমন এসে দেখা দিবে।
ভয়ঙ্কর কসি নিবে, তোর প্রাণ ধন।।

মুর্শিদের প্রেম ভাবে, তোর ছবি যে সাধিবে।
মৃতুকালে দেখা দিবে, তাড়াবে শমন।।

শমন সে তোর ধারে কি ধার, তোর সঙ্গে আছে কি কার।
সে তো প্রাণি আমার হাতে, করছে সমর্পণ।।

যারে শমন এখান থাকি, পুনঃ যেন নাহি দেখি।
আমার মুরিদের সঙ্গে, তোর কি প্রয়োজন।।

তখন শমন চলি যাবে, গুরু স্বর্গ ফুল দেখাবে।
ফুল দেখিয়া ছাড়ি দিবে পরাণে চেতন।।

নূরী তবক দেবগণে, আনি দিবে সেই স্থানে।
তবকে রাখিয়ে নিবে, ইল্লিনে তখন।।

স্বর্গ দ্বার খুলি দিবে, ফেরেস্তা জয়ধ্বনি দিবে।
মারহাবা মারহাবা ধ্বনি, করিবি শ্রবণ।।

নূরী শয্যা বিছাইবে, হস্তে হস্তে তারে নিবে।
সেই শয্যায় বসাইবে, সোলতান মতন।।

নিরাঞ্জনে সমাদরে মারহাবা বলিয়ে তোরে।
মকবুল বানায়ে তবে, করিবে গ্রহণ।।

আনন্দের কি সীমা তবে, জোয়ারে রহমতে রবে।
হুর গেলমান খাড়াইবে, খেদমত কারণ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কি বুঝাও আমারে গো
কি বুঝাও আমারে গো

কি বুঝাও আমারে গো

  • Sub Title: ঠেকিয়াছি পিরিতের কাছে মন প্ৰাণ সদাই টানে
মাইজভাণ্ডারী গান

দেখ যায় সখী রসিক নাগরী

  • Sub Title: মন প্রাণ হরি আমা জানে মারি
হাসন রাজা

আমি চাইরে কেবল বন্ধের দর্শন

  • Sub Title: কিসের মরণ কিসের বাঁচন
মাইজভাণ্ডারী গান

হায়ে মুঝে এয়ার নে দিওয়ানা বনায়া

  • Sub Title: সময়ে রোখে নূরী পহ্ পরওয়ানা বনায়া
রাধারমণ দত্ত

শ্যামের সঙ্কেত মুরলী বাজিল গো সই

  • Sub Title: ঐ শুনি বাজিল গো নিকুঞ্জ কানন বনে
কবিয়াল রমেশ শীল

অসীম ভাবলে অসীম হবি

  • Sub Title: ঊর্ধ শূন্য আধ্যে শূন্য, মধ্য শূন্য দেখরে ভাবি
মাইজভাণ্ডারী গান

প্রিয়া বিনে করি কি উপায়

  • Sub Title: তিলে না দেখিলে ছটফটে প্রাণ যায় রে
হাসন রাজা

বিচার করি চাইয়া দেখি সকলেই আমি

  • Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
দুর্বিন শাহ

ত্রিবেণীয়ার গাঙে

  • Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন