“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা

প্রিয়াধন রসিক রঙ্গিলা, প্রিয়াধন রসিক রঙ্গিলা।
আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা।।

ছিলে প্রিয়ে নিরাকার, না আছিল এ সংসার।
আপ্তরূপ হেরিবারে মনে ইচ্ছিলা।।

তবে নিজ রূপ গুণে, ঝলকিয়ে প্রিয়ধনে।
গুপ্তে ব্যক্তে যত আছে সব সৃজিলা।।

হৈয়ে প্রেমেরি বশ, না পাইয়ে প্রেমরস।
মানব আঁকারে ছলে দেখাইলা লীলা।।

জ্বালিয়ে প্রেমের বাত্তি, উজ্জ্বল করিয়ে জ্যোতি।
প্রেমরূপ গুণ সভা কৈল্যা উজ্বালা।।

আমি কি করিব বর্ণন, মানব কেমন ধন।
লৌলাক বসনে যারে প্রভু সাজাইলা।।

প্রভু ভেদি নর জান, নর ভেদি প্রভুমান।
আল-ইনসান ছিররী বৈলে ঢ়েঁড়ারা বাজাইলা।।

মকবুল মজিয়ে প্রেমে, জ্ঞাপি মাওলানা মর্মে।
ভবে কলঙ্কের ডালি শিরে লৈলা।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

গাউছধনের মর্ম ভবে

  • Sub Title: শরিয়তে বন্দা দেখি, হাকিকতে খোদাজানে
রাধারমণ দত্ত

প্ৰাণ সাইগো আমি রইলাম

  • Sub Title: পাষণে বান্ধিয়াছে হিয়া নিদারুণ কালায়
রাধারমণ দত্ত

ঐ শুনি গো মোহন বাঁশি

  • Sub Title: মনোচোরায় বাজায় বাঁশি গৃহে থাকা দায় চি
রাধারমণ দত্ত

মুখে একবার হরি বল ওরে মন

  • Sub Title: সাধের মানব জনম দুৰ্ল্লভ জনম আর নি
রাধারমণ দত্ত

আমার দেহতরী কে করলো গঠন

  • Sub Title: মেস্তরি কে চিননি রে মন ধু
রাধারমণ দত্ত

এই যে দেহতরী কে করিল সুগঠন

  • Sub Title: মেস্তরিরে চিনিলায় নারে মন
মাইজভাণ্ডারী গান

যে অবধি হৃদে প্রিয়ে

  • Sub Title: যে দিকে ফিরাই আঁখি পাই দরশন
রাধারমণ দত্ত

পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা

  • Sub Title: পিরিতে আমায় চাইলো না ধু
রাধারমণ দত্ত

চৈড়ে মনোহারী ভবের গাড়ি

  • Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি
পিরিত করলে কি কেউ ছাড়ে গো
পিরিত করলে কি কেউ ছাড়ে গো

পিরিত করলে কি কেউ ছাড়ে গো

  • Sub Title: পিরিতি পিঞ্জিরার পাখী ছুটলে কি আর মিলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন