“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: হইনু আপন তত্ত্বে কায়াবন্ধী বাসী

ছয় দিনে ছয় লক্ষ অব্দ পন্থ আসি।
হইনু আপন তত্ত্বে কায়াবন্ধী বাসী।।
এক রঙ্গি ঘুঁচিয়া দু’রঙ্গেতে প্রকাশ।

হারাধন জন্য সদা মনেতে উদাস।।
স্বীয় দেশ ত্যাজি কিসে এলে যেই দেশে।
কিরূপে যাইব আহা পুনঃ স্বীয় বাসে।।
আপ্ত গুণ ধন যত হারাই সমস্ত।
হৈলেম কায়াবন্ধী শালে অতি ব্যস্ত।।
কিন্তু ছিল মাত্র এক পবিত্রতা গুণ।
মাত্র সেই এক গুণে ছিলেম নিপুণ।।
সেই গুণে জ্যোতিময় হৃদয় আমার।
তেকারণে বলে সবে প্রসন্নকুমার।।
সেই প্রসন্নতা গুণে গিয়ে স্বর্গ স্থানে।
করিলে মাসন পবিত্রতা সিংহাসনে।।
সর্বথা সেঠাই নিত্যানন্দে পুলকিত।
কোনই প্রকারে কভু নাহিক চিন্তিত।।
মনোরম স্থান ছিল সে মহা উদ্যান।
কিন্তু মাত্র চিন্তা এই ছিলেম অজ্ঞান।।
নিষেধীয় বৃক্ষ এক ছিল সেই স্থানে।
জ্ঞান বৃক্ষ বলে তাহে সর্ব গুণীগণে।।
ভক্ষিতে তাহার ফল নিষেধ রাজার।
পাপীষ্ঠ হৈবে তাহে করিলে আহার।।
রাজার নিষেধ ছিল বুঝি ছলযুক্ত।
ভক্ষাইতে নারদকে করিলা নিযুক্ত।।
আহার করাল যবে নারদ সন্ধানে।
উদয় হৈল হৃদে জ্ঞান সেইক্ষণে।।
চিত্তয়ে জন্মিল তবে এমত সন্তাপ।
নিষেধ না মানি কেন করিলেম পাপ।।
মম প্রতি রাজা আজ্ঞা হৈল তখন।
ভব কারাবন্ধী শালে করিতে গমন।।
অসত্য হৈলা তুমি করিয়ে আহার।
ভব স্কুল কারা ঘরে শিখ সদাচার।।
আপ্তপাঠ পাঠ করি কর জ্ঞান লাভ।
মহারাজ ভাবে সদা ত্যাজিয়ে কুভাব।।
কালে কালে পাঠাইব সদায় শিক্ষক।
কারাভব হৈতে তাঁরা মাত্রই রক্ষক।।
শিক্ষকের বাক্য পালি লাভ শুভ জ্ঞান।
ভব বন্ধীশালা হৈতে পেতে পরিত্রাণ।।
পাইবেক যত ক্লেশ ভব বন্ধীশালে।
দুঃখিত না হবে মনে তাতে কোন কালে।।
গুরুর মারণে কভু না হবে দুঃখিত।
গুরুয়ে মারিয়ে করে সতত জীবিত।।
গুরুর গরল বটে সুধা সমতুল।
গুরু হস্তে মরে যেই পায়ে দুইকূল।।
ভব স্কুলে যত ইতি গুরুর কিঙ্কর।
গুরু করে মারে যদি মারয়ে চাপড়।।
গুরুর চপট বটে স্বর্ণকারী বুটি।
গুরুর চপটে হয়ে স্বর্ণ মাটি ঘটি।।
ভাল মন্দ যত ইতি কর্ম ভবালয়।
গুরুর কৃপা দৃষ্টি বটে এসব নিশ্চয়।।
গুরু দয়া দৃষ্টে যেই হৈবে দুঃখিত।
অত্যন্ত অজ্ঞান বটে সেই অন্ধচিৎ।।
গুরুর আদেশে যেই সদা আনন্দিত।
নিশ্চয় সে হয়ে রাজা দর্শন বিহিত।।
তবে রাজা আজ্ঞা পেয়ে এসে এভুবনে।
মায়াফাঁসে বন্ধি হৈনু কাঞ্চনপুর বনে।।
ওহে প্রভু দয়াময় কৃপার ভাণ্ডার।
মকবুলে অধীনে কৃপা কর একবার।।
ভব বন্ধিশালা হৈতে করি কৃপাদান।
শুভ জ্ঞান দিয়ে আমা কর পরিত্রাণ।।
আমার দুঃখ অবশেষ-রে পরাণের নাথ,
কুক্ষণে আসিলেম এই দেশ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

সর্বধনে ধনী তুমি

  • Sub Title: আমি যে কাঙাল
আশেকের রাস্তা সোজা
আশেকের রাস্তা সোজা

আশেকের রাস্তা সোজা

  • Sub Title: আশেক থাকে মাশুকধ্যানে
রাধারমণ দত্ত

কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে

  • Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
মাইজভাণ্ডারী গান

সকলি আরম্ভ করি লইয়ে

  • Sub Title: তুমি মাওলা দয়াল দাতা পূর্ণ কর মনস্কাম
রাধারমণ দত্ত

জলধারা দেও মাথে গো সখী জলধারা দেও মাথে

  • Sub Title: জল ডালিয়া জলে গেলাম গো সখী বন্ধু পাইবার আশে
রাধারমণ দত্ত

বিশাখে গো শোন শ্রবণে

  • Sub Title: ও নিশাতে বন্ধুয়ার বাঁশিয়ে আমায় ডাকে কেনে
কবিয়াল রমেশ শীল

কেমনে পাইব তোমার দেখা

  • Sub Title: দেখা পাব আশা করে, ঝাঁপ দিয়েছি রূপ সাগরে
রাধারমণ দত্ত

প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি

  • Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি
রাধারমণ দত্ত

আমার একি হইল জ্বালা

  • Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা
মাইজভাণ্ডারী গান

গাউছ ধন বিনে মম

  • Sub Title: গোলাপ ছিটনে তাপী প্রাণ না জুড়ায়
রাধারমণ দত্ত

ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি

  • Sub Title: জলের ভিতরে শ্যামরায় ধু
রাধারমণ দত্ত

সখী করি কি উপায় শ্ৰীনন্দের নন্দন কানু রহিল কোথায়

  • Sub Title: আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন