“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: রূপ গুণ ধর্ম কর্ম কিবা পুণ্য পাপ

এই পাঠে ইচ্ছা বাঞ্চা কিবা মনস্তাপ।
রূপ গুণ ধর্ম কর্ম কিবা পুণ্য পাপ।।
কিছুমাত্র না রহিল হৈল বিনাশ।

আপন হৈত আপে হৈলেক হ্রাস।।
প্রেমের প্রলয় সম হৈল উপস্থিত।
যত ইতি সমুদয় হৈল রহিত।।
ব্যক্ত উদয় হৈল প্রলয় তপন।
প্রকাশ হৈল যত ব্যক্ত গোপন।।
সমস্তে সমস্ত হৈল তবে বিরাজিত।
গুপ্ত ব্যক্তি কিছু মাত্র না রৈল লুকিত।।
প্রতি বিন্দু চিত্তে পেল কোটি কোটি সিন্ধু।
সলিল মাঝারে যেন ঝলকয়ে ইন্দু।।
প্রবেশিয়ে সত্তাপুরে সত্তরাজ সঙ্গে।
একাকার হৈয়ে খেলে নিত্য প্রেমরঙ্গে।।
তার রঙ্গে সদায় সর্বদা সুরঞ্জিত।
দু’জনা না হবে আর কভু বিয়োগিত।।
চিন সিংহাসনে বৈসে হৈয়ে চিনরাজ।
একেশ্বর কিন্তু সদা অনেক সমাজ।।
স্বর্গ রম্ভা দেব দল কিবা স্বর্গপতি।
সকলে মানয়ে তবে সদা অনুগতি।।
অধীনতা ঘুঁচি গেল হৈল স্বাধীন।
সদা শুধরাণী আর না হবে মলিন।।
এই ভবে নাই যবে পাঠ পড়া শেষ।
আপ্তপাঠ আমি আর কি লিখি বিশেষ।।
তেরশত বিংশ বঙ্গাব্দেতে সোমবারে।
দশ কার্তিকেতে বেলা প্রথম প্রহরে।।
তিনশত চৌরাশি ছন্দেতে সুসংক্ষিপ্ত।
আপ্তপাঠের ত্রিপাঠ হৈল সমাপ্ত।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

প্রিয় রঙ্গিলারে রূপার্শিয়ে ঝলকিয়ে

  • Sub Title: রূপার্শিয়ে ঝলকিয়ে পলাইলারে
হাসন রাজা

কিয়া রঙ দেখায়া মুঝে পিয়া পিয়া

  • Sub Title: দেখ কার ঘিরিপ্তা হুয়া জিয়া
শাহ আব্দুল করিম

মহাজনে বানাইয়াছে ময়ূরপঙ্খি নাও

  • Sub Title: সুজন কাণ্ডারি নৌকা সাবধানে চালাও
কবিয়াল রমেশ শীল

সখি আমার প্রাণ হল উথলা

  • Sub Title: কে জানে পিরিতি এত জ্বালা
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারী রসিক রতন

  • Sub Title: আড় নয়ন দৃষ্টি করে হরিয়া নিল মন
মাইজভাণ্ডারী গান

ইতস্ততঃ যত ইতি সংসার

  • Sub Title: বিনা নামে পরিচয় অক্ষম তাহার
শাহ আব্দুল করিম

কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার

  • Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
মাইজভাণ্ডারী গান

গাউছ ধনের প্রেম নদীতে

  • Sub Title: বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন