আমার বন্ধুর জন্য মন উদাসি গো বিচ্ছেদ জ্বালায় জীবন যায়,
পরাণে তাহারে চায়।
আমি লোকের মন্দ পুষ্প চন্দন গো সখি,করলেম বন্ধুর প্রেম আশায়।
রহমান মনজিলে বসি,
প্রাণ বন্ধু দিবা নিশি,
তৌহিদের বাঁশরি ফুকায়।
তারে দেখলে তরি, নয় গো মরিগো সখি,
আমার ঘরে থাকা হল দায়।বিচ্ছেদ জ্বালা সইব কত,
বন পোড়া হরিণীর মত,
কে আছে আর এত জ্বালায়।
আমি ফুলের রেণুর শয্যা করে গো সখি
শুলে অঙ্গ না জুড়ায়।প্রেম সাগরে ঝাঁপ দিয়াছি,
কুল মান হারায়েছি,
আমি যার তার হবার আশায়।
আমার ধর্ম কর্ম পাপ আর পুণ্য গো সখি,
সব দিয়ছি বন্ধুর পায়।পুলছেরাত আর দোজখের ভয়
ভাল মন্দ তার হাতে রয়,
তাতে কি আমার আসে যায়।
বন্ধুর রূপের পানে নয়ন রেখে গো সখি
রমেশের যেন জীবন যায়।।
আমার বন্ধুর জন্য মন উদাসি
- Sub Title: পরাণে তাহারে চায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
তেরে জাতকা জলওয়া হার
- Sub Title: যেধার্ দেখতা হোঁ ওধার্ তুহী তু হ্যায়
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই
- Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
আমার মন চোরা তুই হরি
- Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা
- Sub Title: সরল জানিয়া নাম রাখি সরলা
আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি
- Sub Title: শব্দ শুনি জামাইর মায় পাঠাইলা বারবাড়ি
শুনরে বন্ধুয়ার বাঁশি
- Sub Title: অবলা বধিতে বিধাতার সৃজনা চি
অচিন দেশের মাঝি ভাই
- Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
তরুতলে বাঁশি কে বাজায় গো
- Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
ও প্রাণবৃন্দে প্ৰাণ যায় বন্ধুয়া বিনে
- Sub Title: আমি বন্ধু হারা; জিতে মরা তনু ক্ষীণ দিনে দিনে
প্রাণনাথ কই রইল গো
- Sub Title: রজনী হইল প্রভাত
আর জুদা রাখব না, বন্ধু রে! আর জুদা রাখব না
- Sub Title: জুদাইমে কত ছদমা তায় তো কেহ জানে না
তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
- Sub Title: মানুষের ভালোবাসা আনন্দ পেয়েছি
বাংলা
English 