ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী চরণ।
ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন।।মাইজভাণ্ডারীর জোর কদমে কি ফল আছে জান না।
পাপীর ভাগ্যে দেখা দিল ভাণ্ডারেতে মাওলানা,
ঐ কদম বরকতে পাবি কাবা কাশী বৃন্দাবন।মাওলার প্রতি ভক্তি রাখ মুখে ডাক ভাণ্ডারী,
মাওলা বিনে আর কেহ নাই নিতে জীবে পার করি,
শয়নে স্বপনে ধ্যানে দিবে হঠাৎ দরশন।নামের গুণে কসব খোলে নামের গুণ কি চমৎকার,
দিলের পর্দা কেটে যাবে ঘুচে যাবে অন্ধকার,
মিলিবে আনন্দের বাজার হবে প্রেম উদ্দিপন।রমেশ বলে ভাণ্ডারী নাম নিতে আমার ভাগ্যে নাই,
ভবে এসে মায়া বশে, রিপু বশে দিন কাটাই,
কত দিনে এ অধীনে দয়া করে মাওলা ধন।
ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী
- Sub Title: ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
কষ্ট করে আছি এখন বাইচ্চা
- Sub Title: সাধের জীবন বিফল গেল
অরে পাষাণ মন রে
- Sub Title: ঐ হারির নাম লইলেরে শমনের ভয় আর রবে নাচি
আমি যদি ফকির হইতাম
- Sub Title: না থাকিত ঘরবাড়ি
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
- Sub Title: ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে
প্রিয়ে রঙ্গিলারে নানারূপ দেখা দিয়ে
- Sub Title: নানারূপ দেখা দিয়ে মজাইলারে
আগে তোর মন ভালো কর
- Sub Title: পির মুর্শিদের চরণ ধরে
আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা
- Sub Title: কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা ধু
ও বিশাখা সই গো
- Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া
আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না
- Sub Title: এগো সৎ পিরিতি হইতে পারে মাটির দেহা টিকবে না
আমি আমার পরিচয় করিয়েছি
- Sub Title: সবই তুই; আমিত্ব ছাড়িয়ে দিয়েছি
বাংলা
English 