নবির ভেদ কে জানতে পারে
জানি মনপ্রাণে এ তিনভুবনে
নবির সমান খোদায় কেউরে না করে।।আপে সাঁই নিরঞ্জন প্রেমেরই কারণ
নবিকে করলেন সৃজন আপনার নুরে
আপে পরোয়ারে আদর করে
দোস্ত বলে ডাকলেন যারে।।সেতারার ছিলেন সাজ হজরত আলী মাথার তাজ
দুই ইমাম কানের দুল-দুল ছিলেন দু-ধারে
মা জহুরা গলার হার ছিলেন কী বাহার
ছিলেন নবি আরশ-উপরে।।সাজরাতুল একিনে অতিশয় গোপনে
ছিলেন নবিজি ময়ুর-আকারে
সামনে আয়না ধরে পাক্ রাব্বানা
রুহুগণের সৃজন করে।।আওয়ালে আহাদ দুওমে আহাম্মদ
ছিয়মে মোহাম্মদ নামটি ধরে
আবদুল করিম বলে এ ভূমণ্ডলে
প্রকাশ হলেন নবি মক্কা শহরে।।
নবির ভেদ কে জানতে পারে
- Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 8
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
বাইজ নারে আর শ্যামের বাঁশি
- Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি
তোমারে কি দিয়া পূজি ভগবান
- Sub Title: আমার বলে কিছু নাহি হরি
কে ভাসায় ফুল প্রেমের ঘাটে
- Sub Title: অপার মহিমা তার ফুলের বটে
আজি সখী নিদ্রাভাসে গো সখী
- Sub Title: আমি জাগিলাম তরাসে রে শ্যামকালিয়া
ও কোন বনে গো কোন বনে
- Sub Title: কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয়
আমার মন যারে চায়, তারে কি কোথায় পাই
- Sub Title: ও মনেরে কি দিয়ে বুঝাই
কি করি কোন পথে যাই
- Sub Title: দোটানাতে ভাবছি বসে
যে জন পদ্মহীন সরোবরে যায়
- Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়
কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী
- Sub Title: পদ্মে মধু চন্দ্রে সুধা জোগায় রাত্রদিনি
সে রূপ দেখবি যদি
- Sub Title: সরল হয়ে থাক
আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে
- Sub Title: হবে যদি পেসেঞ্জার
বাংলা
English 
Comments