“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্যামের পীরিতে সুখ হইল না
শ্যামের পীরিতে সুখ হইল না
  • Sub Title: তবু তার মন পাইলাম না ধু

শ্যামের পীরিতে সুখ হইল না হৃদয় জ্বলি অঙ্গার হইল
তবু তার মন পাইলাম না।। ধু।।
দিয়া আশা দিল দাগা প্ৰতিজ্ঞা তার ঠিক রইলো না

আশা দিয়া নিরাশ কইলো বাড়াইল যন্ত্রণা৷
কত আর সহিব দুখ্ দুক্ষে ফাটে মোর বুক
আগে যদি জানিতাম জীবন যৌবন দিতাম না৷
দুক্ষে দুক্ষে জনম গেলো শ্যাম বন্ধু না আসিলো
জীবন থাকিতে বুঝি তারে পাবো না৷
কিবা দোষে হইলাম দোষী কি ভাবেতে তারে তুষি
গুরু আমার কল্পতরু শিক্ষা দেও না
ভাইবে রাধারমণ বলে দুক্ষের জ্বালায় পরান জ্বলে
সইতে নারি দুক্ষী আমি দুক্ষের যন্ত্রণা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া
ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া

ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া

  • Sub Title: ওয়গো আমার প্রাণবন্ধে বাজায় বাঁশি নিরলে বসিয়া
মাধাই নিতাই কথা রইলরে
মাধাই নিতাই কথা রইলরে

মাধাই নিতাই কথা রইলরে

  • Sub Title: নিতাই সঙ্কীর্তনের শিরোমণি গৌরাঙ্গের প্রাণরে ১
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা

আমরা সবাই রাজা

  • Sub Title: নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন