“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সয়ালের দয়াল বন্ধু রে
সয়ালের দয়াল বন্ধু রে
  • Sub Title: তুমি যে সরল

সয়ালের দয়াল বন্ধু রে
তুমি যে সরল
তোমার লাগিয়া রে বন্ধু
ভুবন পাগল রে।।

সয়ালের দয়াল রে বন্ধু
তুমি সর্বঘটে আছ
জীবের জীবন নাম ধরিয়া
স্বরূপে মিশেছ রে।।

লতায় পাতায় দেখি তোমার
দয়ার পরিচয়
দয়াময় বলে তোমারে
সর্বজীবে কয় রে।।

নিরাশ আঁধার মাঝে
আশার আলো তুমি
কাঙালের বন্ধু তুমি
তুমি অন্তর্যামী রে।।

পাগল আবদুল করিম বলে
কী করবে শয়তানে
তুমি যারে কর দয়া
তোমার নিজ গুণে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমারে করো জীবনদান
আমারে করো জীবনদান

আমারে করো জীবনদান

  • Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান
পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন