“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কত আশা ছিল
কত আশা ছিল

আগে না জানিয়া পিছে না ভাবিয়া

আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।

জীবনও ভরিয়া কাঁদিতে হইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল,
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।

বন্ধুরে যৌবনও সময়ে কত সহ্য করে
পরের ঘরেতে আমার দিন যে গেল।।

আসিবে বলে আমায় আশাতে রাখিলে।।

নিরাশা করিলে হইতো ভাল
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল,
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।

বন্ধুরে, গেল দিনওমনি আসিলো রজনী
তব আগমনি কতই বাজিলো।।

কত যে বসন্ত গেল নাহি অন্ত।।

প্রাণকান্ত আমার বিদেশে রইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল।

আগে না জানিয়া পিছে না ভাবিয়া
জনমও ভরে আমায় কাঁদিতে হইলো
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।।

বন্ধুরে, (কবি) জালাল উদ্দিন বলে মরণের কালে
দিও হাতে তুলে পথেরও আলো।।

আবার, মুখপানে চাহিও হাসিয়া কহিও।।

হৃদয়ে বসিও কথা ফুরাইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে বন্ধু, কত আশা মনে ছিল
কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।

আগে না জানিয়া পিছে না ভাবিয়া।।

জনমও ভরিয়া আমার কাঁদিতে হইলো
কত আশা ছিল, কত আশা ছিলরে আমার, কত আশা আমার ছিল।।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার এবং শিশু শিল্পী শফিকুল ইসলাম

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

কৃষ্ণ ভজ না কোন্ কাজে দিন যায় রে

  • Sub Title: তুমি আসার আশে রইলে রে মন ধু
মাইজভাণ্ডারী গান

তুমি বিনে কেহ নাই

  • Sub Title: তোমা ভাবানলে জ্বলি কাটি রাত্র দিন
হাসন রাজা

কারে তুমি বুঝাও রে বন্ধু

  • Sub Title: তোমার পাগলা হাসন নাহি বোঝে
মাইজভাণ্ডারী গান

খোদা কা খেলকত্ যু দেখতে

  • Sub Title: আছমান উপর্ জমিঁকে নিচে
রাধারমণ দত্ত

শুন মনোচোরের বাঁশি করিরে মানা

  • Sub Title: মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা ধু
শাহ আব্দুল করিম

মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়

  • Sub Title: নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায়
রাধারমণ দত্ত

কানু রে গুণমণি শ্ৰীবৃন্দাবনে শুনি মুররীর ধ্বনি

  • Sub Title: বিরহ বেদন তনু হাতেতে মোহন বেণু
রাধারমণ দত্ত

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে
মাইজভাণ্ডারী গান

কেয়ছি মাঁনে কোই বাতিঁ

  • Sub Title: ছঙ্গে ছঙ্গে মেরে খেলে তৌভি দরছন দেনারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন