“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পিরিতি জান্নাতি ফল ধরলনা মোর বাগানে
পিরিতি জান্নাতি ফল ধরলনা মোর বাগানে

আমি কি সুখে জীবন খাটাবো, যাবো বলো কোনখানে

আমি কি সুখে জীবন কাটাবো
যাবো বলো কোনখানে?
পিরিতি জান্নাতের ফল
ধরলো না মোর বাগানে।।

আজ আমার বুক ফেঁটে যায়
ভালোবাসার বিকারে।
পাথর গলে পানি হবে
কাঁদি যদি পাহাড়ে।
যে দুঃখ আমার অন্তরে
শুধু আমার মন জানে।।

তাজ মহলে পাথর হাসে
লয়ে তার জীবন্ত প্রাণ।
ভিতরে মমতাজ ঘুমায়
বাইরে জাগে শাহ জাহান।
দেখলে তারে বাধবি ধরে
পানি ঝরে নয়নে।।

যত দামি কথা দুনিয়াতে
কবিতা আর গীতিগান
নারীর বিরহ ব্যাথা / কথা
কিতাবেতে পেলো স্থান।
ব্যাথা কেনো হয় পেরেশান?
ব্যাথা মায়া ভুবনে।।

মায়ামহ ছাড়াইয়্যা
বন্ধন মুক্ত হইলে,
গানের ছন্দে প্রেমানন্দে
প্রেমিক নাচে একতালে।।

তাই তো কবি জালালে
গাইলো মৌলার ধ্যানে।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার এবং শিশু শিল্পী শফিকুল ইসলাম

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইয়া কি তায় চিনলে না রে মন
মাইয়া কি তায় চিনলে না রে মন

মাইয়া কি তায় চিনলে না রে মন

  • Sub Title: মাইয়ার অনন্ত গুণ জুলন্ত আগুন মাইয়াতে জন্মমরণ চি
বসন্ত আওল রে
বসন্ত আওল রে

বসন্ত আওল রে

  • Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
আমি ডাকি বন্ধু বন্ধু
আমি ডাকি বন্ধু বন্ধু

আমি ডাকি বন্ধু বন্ধু

  • Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
 কি শোভা দ্বি-দলময়
কি শোভা দ্বি-দলময়

কি শোভা দ্বি-দলময়

  • Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া
ঐ যমুনার ঘাটে
ঐ যমুনার ঘাটে

ঐ যমুনার ঘাটে

  • Sub Title: মুরলী মধুর নাটে প্ৰাণ চমকি উঠে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন