“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার

আমার ভালবাসার ময়না পাখি এখন জানি কার

কলিজাতে দাগ লেগেছে
হাজারে হাজার,
আমার ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।

যার জন্য ঘর বানাইলাম
সে রাখল না ঘরে
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখির ঝড়ে।।

প্রানটা আমার ছটফট করে
বুকে হাহাকার,
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার।।

শিকল কাটা পাখির মত
উড়িয়া যে গেল
সেদিন হতে আমার জীবণ
শুধু এলোমেলো।।

জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে কালি দিল
কান্না হইল সার।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।

যার জন্য সব হারাইলাম
সেই রাখলো না মনে
কার জন্য যে এত ব্যাথা
সইলাম এ জীবনে।।

কেঁদে কয় জীবন দেওয়ানে
সুখের জীবন তার,
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার।।

কথাঃ- জীবন দেওয়ান
শিল্পীঃ- কাওসার হামিদ

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

দয়াল গৌর হে পাব তোমায় আর কত দিন বাকী

  • Sub Title: একদিন তো দিলায় না দেখা জীবনভরা ডাকাডাকি ধু
মাইজভাণ্ডারী গান

ফরজন্দে আদম খলিফা উত্তম

  • Sub Title: ইনছান আকারে ভব মাঝারে ওহি হায় লা এলাহা ইল্লাল্লা
হাসন রাজা

সোনা বন্ধের লাগিয়া, হাসন রাজার প্রাণ গেল রে

  • Sub Title: বন্ধু নাহি আইল রে সোনা বন্ধের লাগি হাসন রাজার
শাহ আব্দুল করিম

ভবে চিনলে না কেন তারে

  • Sub Title: যে জন বসি দিবানিশি খেলা করে হৃদ্‌মাঝারে
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশিরে ঘরের বাহির করলে আমারে

  • Sub Title: যে যন্ত্রণা বনে যাওয়া গৃহে থাকা না লয় মনে
রাধারমণ দত্ত

আমায় উপায় বলো এগো সই

  • Sub Title: এগো আমি ভাবি রাত্ৰিদিনে বন্ধু কোথায় রইলো
রাধারমণ দত্ত

আপন মনের মানুষ নইলে গো মনের ভাষা কইও না

  • Sub Title: কথা জাগুইলে মনে কেউরির ফাকিত পড়িস না
দুর্বিন শাহ

অতি আদরের বউ

  • Sub Title: মশায় খাইল রে
দুর্বিন শাহ

তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী

  • Sub Title: তার সনে কার পিরিতি রইল খোদা গেল জাতি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন