বন্ধু নিবেদি চরণে
ভিন্ন যদি ভাসো
আমি মরিব পরানে
জন্ম মৃত্যু জরা ব্যাধি
সব তোমার অধীনে।।বন্ধু রে-
দুনিয়া কঠিন ঠাঁই
তুই ছাড়া দরদি নাই
মান কুলমান সব দিলাম চরণে
তুমি বন্ধু অন্তর্যামী
বাসনা কী বলব আমি
ও রাখো-মারো, যা লয় তোমার মনে।।বন্ধুয়া রে-
রহিম রহমান নাম
রহম করা তোমার কাম
উদ্ধারিলে কত শত জনে
নূহ নবি জলাকারে
মাছের পেটে ইউনুসেরে
ইব্রাহিমকে বাঁচাইলে আগুনে।।বন্ধুয়া রে-
ইউসুফের কুয়া হইতে
উঠাই রে বণিকের হাতে
দিলে রাজ্য মিশরের আসনে
পাইয়া ইউসুফের দেখা
কান্দিয়া পাগল জুলেখা
মিলাইলে মিশরের ময়দানে।।বন্ধুয়া রে-
মজনু পাগল লাইলির দায়
কান্দে কত জঙ্গলায়
হইল দেখা লাইলিরও মরণে
তোমার নামটি রহমতুল্লাহ বলে
দুর্বিন শাহ পাগেলা
দিও দেখা সঙ্কট নিদানে।।
বন্ধু নিবেদি চরণে
- Sub Title: ভিন্ন যদি ভাসো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 97
বাউল গান এর নতুন প্রবন্ধ
এগো সখী, মনের দুঃখ নিভাইব কুনে গো
- Sub Title: আরে কলিজা জ্বলিয়া যায় প্রাণবন্ধু বিহনে গো
বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
- Sub Title: বাঁশি রে তুই ধন্য ধন্য কৃষ্ণ বিনা কভু থাকো না ধু
দয়াল কানাই! দয়াল কানাই রে;
- Sub Title: পার করিয়া দেও কাঙালি রে
আমার শ্যাম বিনে প্ৰাণ বাঁচে না গো ললিতে
- Sub Title: কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে
আমাদের দেখ কেমন জয়
- Sub Title: গাউসে বাবার নাম জপে যে, সে হয় অক্ষয়
সর্বধনে ধনী তুমি
- Sub Title: আমি যে কাঙাল
কার কাছে যাব কারে জানাব
- Sub Title: অন্তরের বেদনা
ভবে রসিক নাগর মওলাধন
- Sub Title: ভবে রসিক নাগর মওলাধন, প্রেম সাধনে কর প্রাণপণ
শোন গো পরান সই তোমারে মরম কই
- Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
- Sub Title: বাইও সাবধান হইয়া
হায় দুঃখ উঠে জ্বলিয়া
- Sub Title: মুসলিমের পুত্রধন
মন তুমি হরি বলবে কোনকালে
- Sub Title: রসরাঙ্গে কাটাইলে ধু
বাংলা
English 