“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাই না তোমার ঠিক-ঠিকানা
পাই না তোমার ঠিক-ঠিকানা
  • Sub Title: নাম শুনে হলেম পাগল

পাই না তোমার ঠিক-ঠিকানা
নাম শুনে হলেম পাগল
যার-তার ভাবে সবাই বলে
বুঝি না আসল নকল।।

কেহ ডাকে নামাজ রোজায়
কেহ ডাকে সন্ধ্যাপূজায়
সপ্তাহে কেউ গির্জাতে যায়
সার করছে কেউ বনজঙ্গল।।

বেদ বাইবেল ত্রিপিটকে
তৌরাত জবুর দেখে
কেহ কোরানের আলোকে
যার তার ভাবে চায় মঙ্গল।।

আকাশ বাতাস ত্রিজগতে
মসজিদ গির্জা সমাধিতে
তোমার কথা ভাবতে ভাবতে
হয়ে গেলাম রসাতল।।

জ্ঞান হলো না রিপুর চাপে
দিন কাটাইলাম অন্ধকূপে
নিজ নামে নিজরূপে
আছ তুমি উজানধল।।

তোমায় চিনা হলোনা আর
আবদুল করিম ভাবছে এবার
তাই তো ধরল না আমার
প্রেমের গাছে প্রেমের ফল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও বিশাখা সই গো
ও বিশাখা সই গো

ও বিশাখা সই গো

  • Sub Title: কই গো আমার মন-মোহন কালিয়া
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান
আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান

  • Sub Title: দাঁড় ধ’রে আজ বোস্ রে সবাই টান রে সবাই টান
বাজো রে বাঁশরি, বাজো
বাজো রে বাঁশরি, বাজো

বাজো রে বাঁশরি, বাজো

  • Sub Title: সুন্দরী চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো

ও কী ও বন্ধু

  • Sub Title: কোন দিন আসিবেন বন্ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন