ও নিদয়া হইয়াছ রে বন্ধু
দয়া নাই তোর মনে
বিরহিনী দিনদুঃখিনী
কান্দি নিশিদিনে রে।।শুইলে স্বপনে রে দেখি
আছ মোর সামনে
জাগিয়া নাই পাই তোমারে
ধারা বয় নয়নে রে।।কত আশা দিলে রে আমায়
ছাড়বে না জীবনে
তুমি আমার আমি তোমার
জীবনে মরণে রে।।আমারে কান্দাইয়া রে বন্ধু
কী সুখ পাইলে প্রাণে
দেখিব তোর ভালোবাসা
শেষ বিচারের দিনে রে।।লোকে কয় তোর নামটি রে দয়াল
শুনিয়াছি কর্ণে
দুর্বিন শাহ কয় তুমি পাষাণ
দয়া করো কোন জনে রে।।
ও নিদয়া হইয়াছ রে বন্ধু
- Sub Title: দয়া নাই তোর মনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিরহের নিশি কিছুতে আর
- Sub Title: চাহে না পোহাতে ওগো প্রিয়
আজ আমার অন্তরে কী হলো গো সঁই
- Sub Title: আজ আমার অন্তরে কী হলো গো সঁই
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
কষ্ট করে আছি এখন বাইচ্চা
- Sub Title: সাধের জীবন বিফল গেল
পয়লা ফাল্গুনে আইলো
- Sub Title: যাও যদি আও দলে দলে উঠেছে বেলা
আয়গো সখী কে কে যাবে কদম্ব তলায়
- Sub Title: ডালে বৈসে চিকনকালা মুররী বাজায় ধু
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
- Sub Title: কোন দেশেতে যাই
অগ্রপথিক হে সেনাদল
- Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর
কেনে আইলাম জলে গো সই
- Sub Title: না হেরিলাম শ্যামরূপ কদম্বের তলে গো ধু
মন রে পামর তুমি যে লোক জাননা
- Sub Title: অনিত্য সংসারে… বিষয় বাসনা
যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী
- Sub Title: কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী
ছিল যে পরানের অন্ধকারে
- Sub Title: এল সে ভুবনের আলোক-পারে
বাংলা
English 
Comments