আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে
তোর লাগি জীবন কইলাম ক্ষয়।। ধু।।
বন্ধুরে তোমারে ভালবাসি এ দুনিয়ায় হইলাম দোষীপাড়ার লোকে কত মন্দ কয়- তোমারে দেখিব বলে
ঘরের জল বাইরে ফেলে জলে যাব মনে আশা হয়৷
বন্ধুরে কলসী যখন লই কাখে শাশুড়ি ননদী দেখে
তারা বলে কৈ যাও অসময়৷
শাশুড়ি ননদী ঘরে সদায় যন্ত্রণা করে
কাল স্বামীর দেখায় কত ভয়৷
বন্ধু রে- ভাইবে রাধারমণ বলে না জানিয়া প্ৰেম করিলে
নয়ন জলে বুক ভাসাঁইতে হয়৷
জানিয়া যে জন প্ৰেম করে- ডুবিয়া আনল সাগরে
দূরে দিছে কাল সুয়ামীর ভয়৷
আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে
- Sub Title: তোর লাগি জীবন কইলাম ক্ষয় ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
টলমল টলমল পদভরে
- Sub Title: বীরদল চলে সমরে
সবায় কি তার মর্ম জানতে পায়
- Sub Title: পায়
ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
- Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী কার লাগি হইলাম গো
শিউলি-তলায় ভোরবেলায়
- Sub Title: কুসুম কুড়ায় পল্লী-বালা
কত খুঁজিলাম নীল কুমুদ তোরে
- Sub Title: আছে নীল জল শুন্যে সরসী ভরে
জেনে নামাজ পড়ো হে মোমিনগণ
- Sub Title: জেনে পড়লে নামাজ
দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ
- Sub Title: কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত
কেবল বুলি ধরেছো মারেফতি
- Sub Title: তোমার বুদ্ধি নাইকো অর্ধরতি
মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে
- Sub Title: আমি যাব না যাব না দেখিতে পাব না
যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ
- Sub Title: এমনি বিনি পয়সায় ভোজ
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
- Sub Title: পরান সঁপিবে বিধবা বালা
বাংলা
English 
Comments