ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম
তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম।।মা-বাপে বিয়া দিলা মান ইজ্জতর দায়
তাইন করইন আবুল-তাবুল মনে যেতা চায়
আমারে ঠেকাইছে আল্লায়
আমি কও কিতা করতাম।।আমারে হুনাইন না কুনতা মনে মনে ঘুরইন
বুঝর কথা কইলে আরো রাগ-গোসা করইন
পুয়া পুড়িরে মারইন-ধরইন
মনর ভাব কিতা বুঝতাম।।কাম না করি ভাত খাওয়া ওই যে মনোভাব
ইতা তো সংসারখান নষ্ট করবার স্বভাব
হেষে যদি পড়ে অভাব
মান ইজ্জত কি হারাইতাম।।বাউল আবদুল করিম বলে সবারে জানাই
কাম করো হালাল করে খাও দশ নউকর কামাই
থাকতে আমার তনু-তনাই
পরর হগ্দা কেনে খাইতাম।।
ও বুবাইজি আমার দুঃখ কার ঠাঁই গো কইতাম
- Sub Title: তোমরা কি দোয়া কর অউলাখান দিন কাটাইতাম
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 87
বাউল গান এর নতুন প্রবন্ধ
আইস ধনী রতন মন্দিরে
- Sub Title: ভাবে পুলকিত ধনী পাইয়া বন্ধরে
নাম স্মরণে ভাসাইলাম রে
- Sub Title: মানব তরণী
আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার
- Sub Title: সর্বদায় রাখিও দয়া উপরে বান্দার
গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো
- Sub Title: ও গৌরচান্দ সোনারই বরণ
আমি ত বুড়া হইছি, মন ত বুড়া হইল না
- Sub Title: হাসন রাজা করছা বুড়া
হরে রাম হরে বলছে মধুর স্বরে
- Sub Title: ষোল নাম বত্ৰিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে
প্রিয়াধন রসিক রঙ্গিলা
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা
জন্মের মত দিয়া ফাঁকি উড়ে গেল রাধাপাখী
- Sub Title: সুবল রে- কলসী লইয়া কাঁখে আড় নয়নে ঘোমটা টেনে
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি
- Sub Title: যশোর হইতে নতুন গাইঞ্জা কাইল কিনিয়া আনিয়াছি
মাথা নত করে আর বসব না ঘরে
- Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
কি করিতাম তোরে রে পুষ্প
- Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি
- Sub Title: অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময়
বাংলা
English 