“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো

ও ভাই জোর জুলুমি ছাড়ো
মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো।।

স্রষ্টায় সৃষ্টি করেছে সবাই বলো স্রষ্টা আছে
পরিণাম রয়ে গেছে এখন যাহা করো
কলেমা নামাজ রোজা ইমান হইল বড়
ইমান যদি ঠিক না থাকে কিসের নামাজ রোজা করো।।

মানুষ খোদার প্রিয় পাত্র তারে না ভাবিয়া মিত্র
টাকা পয়সা জমি জুত্র তাই ভেবেছ বড়
স্বার্থ নিয়া দলাদলি ভাইয়ে ভাইরে মারো
দুর্বলেরে দায় ঠেকাইয়া বলপূর্বক ডাকাতি করো।।

আজ যা আছে কাল রবে না টাকা পয়সা যতই কও না
শক্তি বল যৌবন থাকে না অবশেষে মরো
মরলে কিছু সঙ্গে যায় না নিজেই বুঝতে পারো
তুমি বা কার কে-বা তোমার আগে নিজের বিচার করো।।

মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মানুষের সেবা করিলে
বাউল আবদুল করিম বলে মানুষ হইতে পারো
হিংসা নিন্দা দিলের গুমান লোভ লালসা ছাড়ো
ছয় রিপুকে বাধ্য করে প্রেমবাজারে ব্যাপার করো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

অয়রে শ্যামচান্দের বাঁশি, আকুল কইল মোরে

  • Sub Title: দেওয়ানা কইল মোরে রে ডাকাইত বাঁশির সুরে
মাইজভাণ্ডারী গান

আশার আশায়ে গেল এ জীবন

  • Sub Title: বুকে পাষাণ বাঁন্ধিয়ে কান্দিয়ে কান্দিয়ে
দুর্বিন শাহ

আরে ও আমার কৃষক চাষি ভাই

  • Sub Title: বেঁকা লাঙল মোদের সম্বল
বুঝে না অবুঝ মন
বুঝে না অবুঝ মন

বুঝে না অবুঝ মন

  • Sub Title: দিবানিশি শুনতে চায় কংসের সংবাদ ধু
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারীর খেলা

  • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
মাইজভাণ্ডারী গান

জ্বলিয়ে বিরহ জ্বালা

  • Sub Title: ঝাপ দিলাম যমুনার জলে তিলেকে শুকাই গেল
রাধারমণ দত্ত

হরি বলে ছাড়ো নৌকা তুফান দেখে ভয় করিও না

  • Sub Title: হরির নামে বোঝাইলে শমনের ভয় রবে না
রাধারমণ দত্ত

হরে কৃষ্ণ বলরে ভাই

  • Sub Title: ভব রোগের মহৌষধি আনিয়াছেন গৌর নিতাই (চি)
রাধারমণ দত্ত

মাইয়া কৃষ্ণভজনের মূল মাইয়ার প্ৰেম পাথরে

  • Sub Title: সাতার দিয়ে অনায়াসে মিলবে কুল ধু
কবিয়াল রমেশ শীল

একটু পাগলের বাণী শুনরে

  • Sub Title: একটু পাগলের বাণী শুন
দুর্বিন শাহ

তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া

  • Sub Title: মনে কি পড়ে না আমায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন