পহিলহি রাগ নয়নের কোণে
কালা সে নয়ান তারা
নয়নে নয়নে বাণ বরিষণেহয়েছি পিরিতে মরা।।
কালার পিরিতে ভাবিতে চিন্তিতে
এ তনু হইল সারা
না জানিয়ে রীতি করিয়ে পিরিতি
একুল উকুল হারা।।
এ জাতি যৌবন কুলশীলধন
রেখে দুনয়ান পারা
পিরিতে সাগরে ডুবিয়া রহিলু
জীবন থাকিতে মরা।।
জানিয়ে সুহৃদ বাড়াইলে রিদ
না জানি পুরুষ ধারা
পাষান সমান পুরুষ কঠিন
অবলা করিল মারা।।
অবলা কমল রসে টলমল
জানিয়ে রসিক যারা
শ্ৰীরাধারমণ করে নিবেদন
কালা সে রূপের ভারা।।
পহিলহি রাগ নয়নের কোণে
- Sub Title: কালা সে নয়ান তারা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে
- Sub Title: চলেছে গরজি চলেছে নিবিড় সাজে
চাতক রইলো মেঘের আশে
- Sub Title: শ্যামচান্দের আশে গো সই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই ধু
ওহে কৃষ্ণ গুণমণি
- Sub Title: অভাগিনী জানি বন্ধু ফিরাও নয়নী
আমি জন্ম-দুঃখী কপাল-পোড়া
- Sub Title: গুরু আমি একজনা
যার নয়নে নয়ন চিনেছে
- Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে
মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
- Sub Title: মুর্শিদ নাম পরশমণি নাই যার তুলনা
কলির জীবের ভাবনা কিরে মন
- Sub Title: হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা
চলিয়াছি গৃহ-পানে
- Sub Title: ডেকে লও ডেকে লও বড়ো শ্রান্ত মন প্রাণ
সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়
- Sub Title: সাধুর সঙ্গ নেয়া মাত্র কৃষ্ণপ্রাপ্ত হয়
কেন ফোটে কেন কুসুম ঝরে যায়
- Sub Title: মুখের হাসি চোখের জলে মরে যায়
নাগর কালিয়া ও ধীরে ধীরে তুমি যাইও
- Sub Title: বন্ধুরে উপরে মেঘের ছটা সঙ্গে শোভে পীত ধড়া রে
আকাশ আমায় ভরল আলোয়
- Sub Title: সুরের আবীর হানব হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে
বাংলা
English 
Comments