ফুল ফুটিল বুগদাদে বুগদাদে
ফুলের গন্ধ নিব বলে
প্রাণ আমার কাঁদে।।যে নিল সেই ফুলের গন্ধ
দূরে গেল নিরানন্দ
ভয় কী তার মনে
ছরকাত কবর ফুলসেরাত
আর হাশর মিজানে
ভয় নাই কোনো বিপদে।।সেই নুরি ফুল বুগদাদেতে
ফুটিল খোদার কুদরতে
কী শোভা শোভে
আরশ কুরসি উজ্জ্বল হইল
ফুলের সৌরভে
ভ্রমর মধু খায় অবাধে।।সেই ফুল পরশমনি
পাইতাম যদি হইতাম ধনী
একুল সেকুলে
করিম কয় ঘটল না রে
পোড়া কপালে
আশায় প্রাণ সদায় কাঁদে।।
ফুল ফুটিল বুগদাদে বুগদাদে
- Sub Title: ফুলের গন্ধ নিব বলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 67
বাউল গান এর নতুন প্রবন্ধ
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
- Sub Title: রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার
অসময়ে শ্যাম বাঁশিতে দিল টান, নিল প্ৰাণ
- Sub Title: নিলগি রাধার কুলমান
গাউছ ভাণ্ডারী আমার নূরের পুতুলা
- Sub Title: যেই নূরেতে দিন দুনিয়া করে উজলা
মন ছেড়ে দে খুটি নাটি
- Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
- Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
ওহে পাপী মন হৃদ মন্দিরে
- Sub Title: ঠাকুরদেব কেবা তথা, পূজ কার শ্রীচরণ
মাওলা ধনের আরামখানা দেখবি
- Sub Title: চারদিকে চারটি দেয়াল ষোল জনে দে পাহারা
ভালবাসারি ভুবনে মাত্র রাজত্ব
- Sub Title: কত প্রাণ হরিতেছে নিমিষেতে পলক ঠারি
প্রেম তরীতে পার করগো
- Sub Title: প্রেম সমুদ্রের ঢেউ দেখিয়া, হরিয়া গেল ভোলা মন
অনেক দিনের পোষা পাখি
- Sub Title: শিকল কেটে উড়ে গেল
বাংলা
English 