ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
নাই ভাবভক্তি আমি গুনাগার।।ভক্তিভরে যেজন তোমারে করে স্মরণ
পুরাও তার আকিঞ্চন, তুমি হও তার
ডাকি সকাতরে দয়া করো আমারে
এ ভবসাগরে করে দাও পার।।বিশ্বব্যাপিয়া রয়েছ ছাপিয়া
পাই না খুঁজিয়া তোমার দিদার
প্রতি ঘটে ঘটে তব ধ্বনি ওঠে
হাটে মাঠে ঘাটে শুনি সে ঝংকার।।আমি অতি মূঢ়মতি, দয়া কর আমার প্রতি
তুমি যে বিশ্বপতি দয়ার ভাণ্ডার
তব স্নেহভরে আলোক-আঁধারে
এ বিশ্বজুড়ে জীব ঘোরে অনিবার।।বাউল আবদুল করিম বলে, আশা না পুরাইলে
আশাতে প্রাণ গেলে কলংক তোমার
পাইলে তব দরশন পোরে মম আকিঞ্চন
এই মাত্র নিবেদন চরণে তোমার।।
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- Sub Title: নাই ভাবভক্তি আমি গুনাগার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 12
বাউল গান এর নতুন প্রবন্ধ
এই যে সংসারে, প্রভু কও তারে
- Sub Title: অতি কৌশল করে গড়েছে মানুষ
কঠিন শ্যামের বাঁশিরে, ঘরের বার কইলে বাঁশি আমারে
- Sub Title: সঙ্গে করি নেও রে বাঁশি দাসী বানাই আমারে
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
আপন মনের গুণে সকলি হয়
- Sub Title: (ও সে) পিড়েয় বসে পেড়োর খবর পায়
মারুফত কারে বলে জান মন
- Sub Title: মন
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
সুবল সখা পাইনা রে দেখা, কইও রাধারে
- Sub Title: বহু দিনের পরে রে সুবল রাধা পড়ে মনে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
- Sub Title: তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে
আজি রাজ-আসনে তোমারে
- Sub Title: সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে
শ্যামরূপের নাই তুলনা
- Sub Title: ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না
বাঁশির গানে জীবন সংশয়
- Sub Title: আমার উড়ে গেছে মনপাখী ধু
বাংলা
English 
Comments