এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
প্রাণী যায় প্রাণী যায় রে।।এবারের দুর্দশার কথা কহন না যায়
পেটের ক্ষুধায় কত লোকে লতা পাতা খায় রে।।পাকিস্তানের গরিব দুঃখীর উপরে খোদায়
না জানি কী অপরাধে এই বিপদ ঘটায় রে।।ভাইয়ের প্রতি ভাইয়ে নাহি নয়ন ফিরায়
ভব-সাগরে যার তার বৈঠা যার তার ভাবে বায় রে।।শিশু সময় থাকে সন্তান মা-বাপের হাওলায়
যে সময় যা দরকার পড়ে মায়ের কাছে চায় রে।।পেটের ক্ষুধায় সন্তান যখন কেঁদে বুক ভাসায়
এই দুঃখে মা-বাপের গলে ফাঁসি দিতে চায় রে।।সকলেরই মেয়ে-ছেলে আছে দুনিয়ায়
আগুনে ঝাঁপ দিতে চায় তোক সন্তানের মায়ায় রে।।কত কুলবধূ কুল ছাড়িয়া পেটের ক্ষুধায়
জীবন বাঁচাবারই তরে লঙ্গরখানায় যায় রে।।সাত বৎসরের লীগ শাসনে এই দুর্দিন ঘটায়
বিশ্বাসঘাতক যুক্তফ্রন্টে দ্বিগুণ জালায় রে।।কোয়ালিশন মন্ত্রিসভাতে আওয়ামী লীগ যাওয়ায়
চিরদুঃখী গরিব-কাঙালে জীবনভিক্ষা পায় রে।।এই দুর্নীতি দমন হবে কে ভেবেছে তায়
আঁধারে উঠিলে চন্দ্র চক্ষে দেখা যায় রে।।স্থানে স্থানে লঙ্গরখানা গরিব দুঃখীর দায়
সপ্তাহে সপ্তাহে তারা রিলিফের চাউল পায় রে।।গরিব কৃষকের শান্তি কৃষিঋণ পাওয়ায়
বন্যানিরোধ হবে বলে আশা করা যায় রে।।নয় বৎসরে গোরের পারে যাহারা পৌঁছায়
ইসলাম নষ্ট হবে বলে আজও ভয় দেখায় রে।।এই উপকার ভুলব না আমরা শত্রুদের ছল্লায়
আপন হস্তে দিব না ছুরি আপনার গলায় রে।।ওয়াস কুরুনি ওয়ালা তাকফুরুন কুরানে ফরমায়
নিমকের হারামি কর না বলেছেন খোদায় রে।।এতটুকু অগ্রসর মোরা যাদের উসিলায়
আওয়ামী লীগ জিন্দাবাদ বল মিলিয়া সবায় রে।।বাউল আবদুল করিম বলে দেশ নিল বন্যায়
আরেক বন্যা মিলিটারি আসছিল মোদের দায় রে।।
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাধারানীর প্রেমের আশ্রয়
- Sub Title: রসিক নাগর শ্যামারসময়
ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
- Sub Title: হিন্দু মুসলমান দুইজন দুইভাগে
পড়ে ভূত আর হোসনে মনরায়
- Sub Title: কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়
ম’লে গুরু প্রাপ্তি হবে
- Sub Title: সে তো বড় কথার কথা
দুখের কথা তোমায় বলিব না
- Sub Title: যা-কিছু দিয়েছ তাই পেয়ে নাথ সুখে আছি আছি হরষে
জানতে হয় আদম ছফির আদ্য কথা
- Sub Title: না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা
ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই
- Sub Title: জন্মের মতো প্ৰাণনাথরে আবার দেখিয়া লই
তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ
- Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
বিনা মেঘে বরষে বারি
- Sub Title: শুদ্ধ রসিক হলে মর্ম
সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে
- Sub Title: শুভ বিভাবরী শোভাময়ী ধরণী
প্রভু, এলেম কোথায়
- Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-
চিনবে তারে এমন আছে কোন ধনি
- Sub Title: নয় সে আকার নয় নিরাকার, নাই ঘরখানি
বাংলা
English 
Comments